বিশ্বকাপ মিশন শুরুর ম্যাচে আজ টাইগারদের প্রতিপক্ষ স্কটল্যান্ড

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ১৭, ২০২১ | ১২:০৩
Link Copied Successfully!

টানা তিন টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ঢাকা ছেড়েছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পূর্ণ শক্তির দল না খেললেও বিশ্বকাপের প্রস্তুতি পর্বে টানা দুই হার টাইগারদের বিশ্বাসের ভিত কিছুটা নাড়িয়েছে বৈকি।

বিশ্বকাপের আগে আত্মতুষ্টিতে ভোগার দেওয়াল ভেঙে দিয়েছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ডের বিপক্ষে পরাজয়।

মাহমুদউল্লাহ রিয়াদ অবশ্য এমনটা মনে করেন না। তার মতে, দুই হার দলে প্রভাব ফেলেনি। ম্যাচগুলোকে প্রস্তুতির মঞ্চ হিসেবেই ধরছেন তিনি। মাহমুদউল্লাহ বলেছেন, দলের সবার আত্মবিশ্বাস আগের মতোই আছে। প্রস্তুতি ম্যাচে পরাজয় নিয়ে ভাবছে না বাংলাদেশ।

বিজ্ঞাপন

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে আজ (১৭ অক্টোবর)। ওমানের আল-আমিরাত স্টেডিয়ামে প্রথম রাউন্ডের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে ম্যাচটি।

র‌্যাংকিং, ক্রিকেটীয় অবস্থান, সবকিছুতেই স্কটিশদের চেয়ে এগিয়ে বাংলাদেশ। কিন্তু ফরম্যাটটা টি-টোয়েন্টি বলেই সতর্ক থাকতে হচ্ছে মাহমুদউল্লাহদের। ২০১২ সালে নেদারল্যান্ডের হেগে স্কটিশদের বিরুদ্ধে একমাত্র সাক্ষাতেই যে হেরেছিল বাংলাদেশ। তাই প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়ার ভুল করতে চান না মাহমুদউল্লাহ।

আইপিএল শেষে দলে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। পিঠের ইনজুরি কাটিয়ে খেলতে প্রস্তুত অধিনায়ক মাহমুদউল্লাহ। বিশ্বকাপে নামার আগে তাই পূর্ণতা পেয়েছে টাইগার শিবির।

বিজ্ঞাপন

সূত্র:ইত্তেফাক
R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব