
দলের সাথে আমি কখনো বেঈমানি করিনি চেয়ারম্যান কবির হোসেন


কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন বলেছেন, দলের সাথে কখনো আমি বেঈমানি করেনি এবং যযতদিন বেঁচে থাকবো করবোওনা। দল যাকে মনোনয়ন দেবে আমি তার পক্ষেই কাজ করবো। আমার মতো করে এমনি সভা ডেকে তাদেরকেও বলতে বলেন, দল যাকে মনোনয়ন দেবে তার নির্বাচন করবে কি না। রাজনীতিতে প্রতিযোগিতা থাকতে পারে কিন্তু প্রতিহিংসা নয়। গত ৩ দিন থেকে যারা আজকের এ সভা বানচাল করতে চেয়েছিলো আমি তাদেরকে দোয়া করি।
আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে কচুয়া উপজেলার ১০ নং গোহট উত্তর ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামীলীগ ও উহার অঙ্গ-সংগঠনের উদ্যােগে শনিবার (১৬ অক্টোবর) বিকেলে আইনগিরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বিএসসির পরিচালনায় এক মত-বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউপি চয়ারম্যান ও কচুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক কবির হোসেন উপরোক্ত কথা গুলো বলেন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- গোহট উত্তর ইউনিয়ন আওয়ামীলীগের সহসভাপতি গোলাম সরোয়ার, প্রচার সম্পাদক জাকির হোসেন মেম্বার, আওয়ামীলীগ নেতা মাওঃ শাহাদাত হোসেন, মাওঃ ইমাম হোসেন ভূইয়া, ঢাকার খিলগাঁও থানার ৩নং ওয়ার্ড শ্রমিকলীগের সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সুফিয়ান রানা, উপজেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোস্তাফিজুর রহমান জামসেদ, নির্বাহী সদস্য মীর নাসির উদ্দিন, গোহট উত্তর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক মহসিন হোসেন মজুমদার ও মাঈনউদ্দিন আহমেদ পারভেজ, স্থানীয় শ্রমিকলীগ নেতা সবুজ মিয়া, ছাত্রলীগ নেতা রাকিব হাসান তালুকদার প্রমুখ।


সভায় সকলেই নৌকা প্রতীক মনোনীত প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে যাওয়ার দৃড় অভিপ্রায় ব্যাক্ত করেন।
উল্লেখ্য যে, মত-বিনিময় সভাটি স্থানীয় নেতা-কর্মী ও জনাসাধারনের উপস্থিতিতে জনসভায় রূপান্তরিত হয়।
ছবিঃ কচুয়ায় উপজেলার গোহট উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন।
E/N



























