কুমিল্লায় হিন্দু মন্দিরে কোরআন অবমাননা পরিকল্পিত কিনা খতিয়ে দেখার আহ্বান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১৫, ২০২১ | ৮:১১
Link Copied Successfully!

সাম্প্রতিক সময়ে দেশে হিন্দু-মুসলিম বৃহত্তর বিভেদ সৃষ্টির যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তা নিয়ে গভীর উদ্বেগ জানিয়েছেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এর চেয়ারম্যান, সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। এক বিশেষ বার্তায় তিনি সকলকে ধৈর্যের সাথে, আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ সংকট সমাধানের আহবান জানান। তিনি বলেন, পবিত্র গ্রন্থের অবমাননা নিঃসন্দেহে গর্হিত কাজ।

এ ঘটনার সুষ্ঠু বিচার ও জড়িতদেরকে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে। পাশাপাশি এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন উপাসনালয়ে হামলার ঘটনাও নিন্দনীয়। কারণ ইসলাম শান্তি-সম্প্রীতির ধর্ম। ইসলাম কখনো অন্য ধর্মের ওপর আঘাত সমর্থন করে না। প্রিয় নবীজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ‘মদীনা সনদ’ এর মাধ্যমে সকল ধর্মের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছেন। তাদেরকে নিরাপত্তা দিয়েছেন। এটাই ইসলামের আদর্শ।

অমুসলিমরা মুসলমানদের আমানত। যুগে যুগে সূফী সাধক,আউলিয়া-এ-কেরাম এ শিক্ষাই দিয়ে যাচ্ছেন। তাদের অবিরাম প্রয়াসেই উপমহাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি হাজার বছরের গৌরবময় ঐতিহ্য। অন্য ধর্মের প্রতি সম্মান জানালে, নিজের ধর্মের সৌন্দর্য প্রকাশ পায়।

বিজ্ঞাপন

সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী আরো বলেন, এ ঘটনা দেশের স্থিতিশীলতা বিনষ্ট করতে সচেষ্ট কোন কুচক্রী মহলের সুপরিকল্পিত ফাঁদ কি না তা অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে।

তিনি এমন সংকটময় পরিস্থিতিতে দেশের শান্তি-শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিতে ধর্মীয়, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দকে এগিয়ে আসার আহবান জানান।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব