নিষিদ্ধ তুলসী পাতাসহ বিভিন্ন কোম্পানির মশার কয়েলে বাজার সয়লাব, ভোক্তা অধিকারের অভিযান

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ১২, ২০২১ | ৩:৫১
Link Copied Successfully!

নিষিদ্ধ মশার কয়েল তুলসী পাতা। বিএসটিআই কর্তৃপক্ষ এই তুলসীপাতা নিষিদ্ধ ঘোষণা করেন। অসাধু চক্রের মাধ্যমে বাজার সয়লাব হয়ে উঠেছে এই বিষাক্ত তুলসী পাতা মশার কয়েলসহ আরো কয়েকটি কোম্পানির কয়েল।

মঙ্গলবার দুপুরে হাজীগঞ্জ বাজারের ডিগ্রী কলেজ রোডস্থ কয়েকটি দোকানে অভিযান পরিচালনা করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হোসাইন রুবেল।

তিনি জনসচেতনতার লক্ষ্যে কয়েকটি দোকানে অভিযান চালিয়ে তুলসী পাতা সহ নিষিদ্ধ কয়েকটি কোম্পানির কয়েলের কথা তুলে ধরেন। এছাড়াও ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা সাঁটানো না থাকায়, মেয়াদ উর্ত্তীণ পণ্য ও মূল্য না থাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার হাজিগঞ্জ বাজার ডিগ্রী কলেজ রোডের তিনটি দোকানিকে ১৪ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা অধিকার অধিদপ্তর। ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো খোরশেদের বিস্কুট সামগ্রীর দোকানীকে ৪ হাজার, রুহুল আমিন স্টোরকে ৫ হাজার ও তুলসী পাতাসহ নিষিদ্ধ কয়েকটি কোম্পানির মশার কয়েল রাখার দায়ে এনএম ষ্টোরকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ওই সময় জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের কর্মকর্তা সহকারী পরিচালক নূর হোসাইন রুবেল বলেন, জনস্বার্থে বাজার মূল্য তালিকা মনিটরিং এর জন্য নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এছাড়াও তিনি অভিযানকালে হাজীগঞ্জ ডিগ্রি কলেজ রোডের একটি কলার আড়তে জনসচেতনতার জন্য দিকনির্দেশনামুলক পরামর্শ দেন। অভিযানকালে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক ইউনুস ও আজিজ প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা