
কচুয়ায় ৬টি দুর্গা প্রতিমা পরিদর্শন ও মতবিনিময়
Link Copied Successfully!


কচুয়া উপজেলার আরো ৬টি দুর্গা মন্দির পরিদর্শন করেন কচুয়া উপজেলা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দরা।
গতকাল শনিবার রাতে পরিদর্শন কালে মন্দির কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক টিমের সাথে মন্দিরের নিরাপত্তা ও সরকারি নির্দেশনা বিষয়ে আলোচনা করা হয়।
পরিদর্শনকৃত মন্দিরগুলো হলো মাঝিগাছা দুর্গা বাড়ি পুজা মন্দির, উত্তর শিবপুর পুজা মন্দির, আলিয়ারা ব্যাজবাড়ি পুজা মন্দির, তিলকিয়া ভিটা পুজা মন্দির, বেদপুর মজুমদার বাড়ি পুজা মন্দির ও হায়াৎপুর বড়বাড়ি দুর্গা মন্দির।


কচুয়া উপজেলার ৪১টি মন্দিরের মধ্যে ধারাবাহিকভাবে ৩৩টি মন্দির হিন্দু নেতৃবৃন্দরা পরিদর্শন করেন।
HO/N



























