হাজীগঞ্জ-শাহরাস্তিতে ব্যাপক উন্নয়ন হয়েছে বললেন মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম

Default User
মো: মজিব পাটোয়ারী
আপডেটঃ অক্টোবর ৪, ২০২১ | ৬:১৬
Link Copied Successfully!

হাজীগঞ্জ শাহরাস্তি উপজেলায় ব্যপক উন্নয়ন হয়েছে বললেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।

রবিবার বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে মতবিনিময় কালে প্রধান অতিথির বক্তৃতায় মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি উন্নয়নের কথা তুলে ধরেন।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি হাজীগঞ্জ প্রেসক্লাবের জন্য যতো দ্রুত সম্ভব একটি ভবন করার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশনা দেন তিনি।

বিজ্ঞাপন

তিনি হাজীগঞ্জ উপজেলার ব্যাপক উন্নয়নের কর্মকান্ড তুলে ধরে বলেন, ডাকাতিয়া নদীর উপর ৮টি ব্রীজ নির্মাণ করা হয়েছে, ১ টির কাজ চলছে। বিভিন্ন ইউনিয়নে রাস্তা-ঘাট, কালভার্টের ব্যপক উন্নয়ন করা হয়েছে। প্রতিটি ইউনিয়ন বিদ্যুতায়ন করা হয়েছে। স্কুল, কলেজ ও মাদরাসার ভবনসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের ভবন নির্মাণ ও পূনঃ নির্মাণ করা হয়েছে। ঘর দিয়ে বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। এলাকায় গরীব দুঃখী মানুষের খাবারের অভাব পূরণ করা হয়েছে।”

তিনি বলেন, “মানুষকে মানবিক হতে হবে,সংবেদনশীল হতে হবে। অন্যের মুখে হাসি ফোটানোর চেষ্টা করতে হবে।
এসময় আরো বক্তৃতা করেন, হাজীগঞ্জ সার্কেল পিপিএম মো সোহেল মাহমুদ, হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনর রশীদ, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গাজী সালাহউদ্দিন, সাবেক সভাপতি মহিউদ্দিন আল আজাদ ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার ।

ওইসময় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ ও পরিষদের প্যানেল চেয়ারম্যান ও সদস্য হাজী জসিম উদ্দিন ও জেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আহসান হাবীব অরুণ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা