দক্ষিণ আফ্রিকায় এক মাসে নারীসহ ১৫ বাংলাদেশির মৃত্যু

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ৩, ২০২১ | ২:২৭
Link Copied Successfully!

দক্ষিণ আফ্রিকায় সেপ্টেম্বর মাসে ১৫ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। করোনা, হৃদরোগ ও ডাকাতের গুলিতে এবং শ্বাসরুদ্ধ করে এসব বাংলাদেশির মৃত্যু হয়েছে।

১ সেপ্টেম্বর দেশটির নদার্ন কেপ প্রদেশের আফিংটন এলাকায় করোনা আক্রান্ত হয়ে চাঁদপুর জেলার মতলব থানার আকতার হোসাইন মৃত্যুবরণ করেছেন।

২ সেপ্টেম্বর ডারবানে সিরাজগঞ্জের মাওলানা আবুল কালাম আজাদ হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

৫ সেপ্টেম্বর কেপটাউনে গাজীপুরের আরিফুল ইসলাম দিপু নামে আরো একজন বাংলাদেশি ব্রেইন স্টোক করে মৃত্যুবরণ করেছেন। একই দিন নদার্ন কেপ প্রদেশে মুন্সীগন্জের মিরাজ মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। একই দিন তাফসিনা চৌকদার নামে আরো একজন বাংলাদেশি মহিলা করোনা আক্রান্ত হয়ে কেপটাউনে মৃত্যুবরণ করেছেন। তিনি শরিয়তপুরের বাসিন্দা।

৭ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে মানিকগঞ্জে মুহাম্মদ ইদ্রিস হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। একই দিন নর্থ ওয়েস্টে হাফেজ আবদুল আহাদ নামে এক বাংলাদেশি ডাকাতের গুলিতে নির্মম ভাবে খুন হয়েছেন। তিনি সিলেট গোপালগঞ্জের বাসিন্দা। একই দিন শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে ডাকাত দল। লিম্পুপু প্রদেশে শফিক ব্যবসা করতেন। তিনি নোয়াখালী জেলার সেনবাগের বাসিন্দা।

৯ সেপ্টেম্বর পোর্ট এলিজাবেথে আবদুর রহিম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তিনি নোয়াখালী জেলার বাসিন্দা। ১০ সেপ্টেম্বর নুর আলম ভুট্টাো নামে এক বাংলাদেশি ইস্টার্ন কেপে কৃষ্ণাঙ্গ ডাকাতেরা শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। তিনি কুমিল্লা দাউদকান্দির বাসিন্দা। ১২ সেপ্টেম্বর শংকর দাশ নামে একজন বাংলাদেশিকে লিম্পুপুতে কৃষ্ণাঙ্গরা পিটিয়ে খুন করেছে। শংকর চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা। ১৫ সেপ্টেম্বর নর্থ ওয়েস্টে ফেনী দাগনভূইয়ার রিপন ইসলাম হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

বিজ্ঞাপন

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন