কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ৬:১১
Link Copied Successfully!
 কচুয়ায় ২ কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গত সোমবার সন্ধ্যায় কচুয়া উপজেলার ৭নং সদর ইউনিয়নের আন্দিরপাড় গ্রামে বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী গৃহ থেকে  গ্রেফতার করেছেন চাঁদপুর ডিবি পুলিশ সদস্যরা।
মাদক ব্যবসায়ীরা হলেন, আন্দিরপাড় গ্রামের ‌ মৃত আব্দুল করিমের ছেলে ও সদর ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিনের ভগ্নিপতি ফজলে এলাহী (৪০), আরেকজন হলেন একই উপজেলার উজানী গ্রামের নুরুল ইসলামের ছেলে মোজাম্মেল হোসেন (৬০)।
চাঁদপুর ডিবি পুলিশ (এসআই) মোতাহের হোসেন জানান, গত সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর ডিবি পুলিশের একটি দল কচুয়া উপজেলা আন্দিরপাড় গ্রামে অভিযান চালায়। এসময় ওই গ্রামের মাদক ব্যবসায়ী ফজলে এলাহী গৃহ থেকে ২কেজি গাঁজা ও ২০ পিচ ইয়াবা ফজলে এলাহী ও মোজাম্মেল হোসেনকে  গ্রেপ্তার করা হয়।
তিনি আরো জানান, দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা