ফরিদগঞ্জে ৫ বছরে শিশুকে খালি ক্লাসরুমে নিয়ে ধর্ষণ করলো শিক্ষক

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২১ | ১২:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার কাঁশারা দারুল উলুম মাদ্রাসায় ৫ বছরের প্রথম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

২৬ সেপ্টেম্বর রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। একইদিন শিশুটিকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে, পরে অবস্থা বেগতিক দেখে চাঁদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে ওই শিশু চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছে।

শিশুর মা জানায়, প্রতিদিনের ন্যায় আমার মেয়ে সকাল সাড়ে ৮টার দিকে মাদ্রাসায় যায়। মাদ্রাসা ছুটির শেষে দুপুর দিকে সময় আমার মেয়ে বাড়িতে আসে। বাড়িতে আসার পর অন্য দিনের তুলনায় তাকে অন্যমনস্ক, মনমরা, মলিন দেখে মন খারাপের বিষয়ে জিজ্ঞাসাবাদ করি এবং সে কান্না করতে থাকে। আমি মেয়েকে নিয়ে বাড়ির পুকুর ঘাটে নিয়ে গোসল করানোর জন্য তাহার পরিহিত জামা, কাপড় খুলিলে তাহার যৌনাঙ্গে ও পায়জামাতে রক্ত দেখিতে পাই। অতঃপর উক্ত রক্ত বা মন খারাপের বিষয়ে ভাল করে জিজ্ঞাসাবাদ করি।

বিজ্ঞাপন

আমার মেয়ে আমাকে জানায়, মাদ্রাসা ছুটির পর সে যখন মাদ্রাসা ভ্যানের জন্য অপেক্ষা করে তখন উক্ত মাদ্রাসার সহকারী শিক্ষক মোঃ আবুল হোসেন (২৭), পিতা- মোঃ আঃ জব্বার, মাতা- মোসাঃ মমতাজ বেগম, সাং- সাহাপুর, থানা- ফরিদগঞ্জ।

আমার মেয়েকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে, চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে মাদ্রাসার একটি খালি কক্ষ্যে নিয়ে অসৎ কামলালসা, চরিতার্থের উদ্দেশ্যে আমার মেয়েকে কোলে বসিয়ে তাহার যৌনাঙ্গে হাত দিয়া বিভিন্ন ভাবে জোর পূর্বক ধর্ষনের চেষ্টা করে।

তিনি আরো বলেন, আমি উক্ত ঘটনাটি জানতে পেরে আমার মামা শ্বশুরের সাথে নিয়ে আমার মেয়েসহ ওই মাদ্রাসায় যাই। মাদ্রাসায় লম্পট শিক্ষককে পাওয়া যায়নি। অন্যান্য শিক্ষকদেরকে এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করে জানতে পারি লম্পট আমার মেয়েকে একটি শ্রেণি কক্ষে নিয়া যায়।

বিজ্ঞাপন

পরবর্তীতে আমি মাদ্রাসা কমিটির সদস্যসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের পরার্মশক্রমে আমার মেয়েকে নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। অবস্থা বেগতিক দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে।

ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদ হোসেন জানান, আমরা ঘটনাস্থলে গিয়ে সামগ্রিক বিষয় পর্যবেক্ষণ করেছি। ধর্ষককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব