
হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের শতবার্ষিকীর রেজিষ্ট্রেশন আবার শুরু


হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুলএন্ড কলেজের শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আবারও রেজিষ্ট্রেশন কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
শনিবার সকালে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ১শত বছর পূর্তি উপলক্ষে রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
পূর্নমিলনী কমিটির, আহবায়ক আনোয়ার হোসেন বতু মিজি বলেন, করোনা মহামারীর কারনে হাজীগঞ্জ মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজের ১শত বছর পূর্তি ও পূর্ণমিলনী কার্যক্রম স্থগিত করা হয়েছিলো।


করোনার প্রাদুর্ভাব কমে আসায় পূনরায় জঁমকালো অনুষ্ঠানের মাধ্যমে পালিত হবে কলেজের শতবর্ষপূর্তি।
এছাড়াও সবাইকে রেজিষ্ট্রেশন কার্যক্রমে অংশগ্রহণ করার অনুরোধ জানান তিনি।
রেজিষ্ট্রেশন কার্যক্রম সংক্রান্ত যে কোন বিষয়ে জানতে স্কিনে দেয়া মোবাইল নম্বরের যোগাযোগ করতে বলা গেল। ০১৬৭৭-৬১৩৮০৮,০১৮৭৭-৯৪১৬২৬,০১৮৪৩-৫৯৮৬৭৩
ওইসময় উপস্থিত ছিলেন, পূর্নমিলনী কমিটির সদস্য সচিব হোসাইন উল আজম, অধ্যক্ষ আবু সাঈদ,
কোষাধ্যক্ষ কাজী মনির হোসেন, যুগ্ম আহবায়ক শাহজালাল রুবেল, যোগাযোগ প্রচার ও প্রকাশনা সম্পাদক,আবদুল্লাহ আল মামুন জীবন ,রেজিষ্ট্রেশন কমিটির সদস্য সালাউদ্দিন, সাবের শাহ্ তালুকদার জিম।
সন্মানিত সদস্য ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব কবির হোসেন, মো: মুনির হোসেন ভুইঞা, মো: কবির হোসেন মজুমদার, মো: খোরশেদ আলম মিয়াজী।


























