কচুয়ায় মুদি দোকান পেট্রোল দিয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৮, ২০২১ | ৯:৫৫
Link Copied Successfully!

কচুয়া উপজেলার মাঝিগাছা গ্রামে মজুমদার বাড়িতে পেট্রোল দিয়ে একটি মুদি দোকান পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠেছে। শুক্রবার মধ্য রাতে উপজেলার মাঝিগাছা মজুমদার বাড়ির রফিক মজুমদারের মালিকানাধীন একটি মনিহারী মুদি দোকান পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। এতে নগদ ১ লাখ টাকাসহ প্রায় ৬ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ক্ষতিগ্রস্থ দোকান মালিক রফিক মজুমদার দাবি করেন।

ক্ষতিগ্রস্থ দোকানদার রফিক মজুমদার বলেন, প্রতিদিনের মতো শুত্রবার দোকান বন্ধ করে বাড়ি চলে যাই। হঠাৎ মধ্য রাতে দোকানে আগুনের লেলিহান ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজনের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নিয়ন্ত্রন আনে। এতে দোকানে থাকা নগদ ১লক্ষ টাকা,আসাবাবপত্র ও মালামালসহ প্রায় ৬লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান। তবে শত্রুতার জের ধরে কে বা কাহারা পেট্রোল দিয়ে আগুন লাগাতে পারেন বলেও তিনি দাবি করেন।

স্থানীয় অধিবাসী আব্দুর রশিদ মজুমদার,বাবুল মজুমদার,রাসেদ মজুমদারসহ এলাকাবাসী জানান, ধারনা করা হচ্ছে রফিক মজুমদারের ক্ষতিসাধনের লক্ষে অজ্ঞাত একদল দুবৃর্ত্তরা দোকানের উত্তর পাশ দিয়ে বোতলে করে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে মুহুর্তের মধ্যে দোকানের মালামাল ও রফিক মজুমদারের কাছে থাকা মসজিদের উন্নয়নের নগদ অর্থ পুড়ে ছাই হয়ে যায়। ফলে রফিক মজমুদার তার পুজিঁ হারিয়ে প্রায় পথে বসার উপক্রম হয়ে পড়েছে।

বিজ্ঞাপন

এদিকে অগ্নিকান্ডের সাথে জড়িতদের খুজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এলাকাবাসী। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ রফিক মজুমদার বাদী হয়ে কচুয়া থানায় শনিবার দুপুরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা