ডায়াবেটিস, ক্যান্সার ও হৃদরোগের সুরক্ষা মিলবে কালোজিরায়

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৭, ২০২১ | ২:১২
Link Copied Successfully!

কালোজিরাকে আমরা মসলা হিসেবেই বেশি ব্যবহার করে থাকি। এটি খাবারে সুগন্ধ আনার পাশাপাশি স্বাদকে বাড়িয়ে দিতেও অনেক কার্যকরী। এ ছাড়া কালোজিরার স্বাস্থ্য উপকারিতার কথাও আমরা অনেকেই জানি।

অনেক আগে থেকেই কালোজিরা তার ঔষধি গুণাগুণের জন্য পরিচিত। এমনকি এটিও বলা হয়ে থাকে যে, এতে মৃত্যু ব্যতীত সব রোগের সমাধান আছে। ডায়াবেটিস, কিডনি সমস্যা, ক্যান্সারসহ বিভিন্ন মারাত্মক রোগেও উপকারী এটি।

এ ছাড়া তারুণ্য ধরে রাখতে কালোজিরা খাওয়া দীর্ঘদিনের একটি রীতি হিসেবে চলে আসছে মধ্যপ্রাচ্যে। আর এটি আপনার শক্তি বৃদ্ধি করে কাজ ক্ষমতাও বাড়িয়ে দিতে পারে কয়েকগুণ। তাই আজ আপনার জন্য টিপস থাকছে কালোজিরার স্বাস্থ্য উপকারিতা নিয়ে—

বিজ্ঞাপন

১. অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ
কালোজিরা অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ, যা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে আপনাকে রাখতে পারে সুরক্ষিত। বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলো ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং স্থূলতাসহ বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী রোগ থেকে রক্ষা করতে পারে।

২. কোলেস্টেরল কমায়
কালোজিরা আপনার কোলেস্টেরল মাত্রা কমাতে অনেক কার্যকরী ভূমিকা পালন করতে পারে। ফলে আপনি থাকতে পারেন ডায়াবেটিস থেকে সুরক্ষিত। ডায়াবেটিসে আক্রান্ত ৯৪ জনের একটি গবেষণায় দেখা গেছে যে, ১২ সপ্তাহ ধরে প্রতিদিন ২ গ্রাম কালোজিরা খেলে মোট এবং এলডিএল কোলেস্টেরল উভয়ই কমে যায়। আর এটি আপনার ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে ও সুরক্ষায় অনেক উপকারী ভূমিকা পালন করতে পারে।

৩. ক্যান্সার প্রতিরোধ করে
কালোজিরাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, আর এটি র‌্যাডিকেলকে নিয়ন্ত্রণ করতে পারে। এ কারণে এটি ক্যান্সারের মতো রোগের বিকাশে অবদান রাখতে পারে। বেশ কিছু টেস্টটিউব গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা বিভিন্ন উপাদানগুলো অগ্ন্যাশয়, ফুসফুস, জরায়ু, প্রোস্টেট, ত্বক এবং কোলন ক্যান্সারসহ আরও বেশ কয়েকটি ক্যান্সারের বিরুদ্ধে কার্যকর ভূমিকা পালন করে।

বিজ্ঞাপন

৪. ক্ষতিকারক ব্যাক্টেরিয়া দূর করে
কালোজিরা আমাদের জন্য ক্ষতিকারক বিভিন্ন ব্যাকটেরিয়া মেরে ফেলতে পারে। এটি কানের সংক্রমণ থেকে শুরু করে নিউমোনিয়া পর্যন্ত বেশ কিছু রোগ সৃষ্টিকারী ব্যাক্টেরিয়া মেরে ফেলে। বেশ কিছু টেস্টটিউব গবেষণায় দেখা গেছে যে, কালোজিরাতে অ্যান্টিব্যাক্টেরিয়াল বৈশিষ্ট্য থাকায় এটি ব্যাক্টেরিয়ার কিছু প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে কার্যকরী ভূমিকা পালন করে।

৫. প্রদাহ দূর করে
প্রদাহ দূর করতে অনেক কার্যকরী হচ্ছে কালোজিরা। দীর্ঘস্থায়ী বিভিন্ন রোগ যেমন ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ নিরাময়সহ এগুলোর প্রদাহ কমায় কালোজিরা। একটি টেস্ট-টিউব গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা থাইমোকুইনোন নামের সক্রিয় যৌগ অগ্ন্যাশয় ক্যান্সার কোষের প্রদাহ কমাতে সাহায্য করে।

৬. লিভারকে রক্ষা করে
লিভারের বিভিন্ন ক্ষতি ও আঘাত থেকে রক্ষায় সহায়তা করতে পারে কালোজিরা। এক গবেষণায় দেখা গেছে যে, ইঁদুরকে কালোজিরাসহ এবং কালোজিরা ছাড়া একটি বিষাক্ত রাসায়নিক দিয়ে ইনজেকশন দেওয়া হয়েছিল। পরে দেখা যায় কালোজিরা রাসায়নিকের বিষাক্ততা হ্রাস করে লিভার এবং কিডনির ক্ষতি থেকে রক্ষা করেছে।

৭. পেটের আলসার প্রতিরোধ করে
পেটের পাকস্থলীর আলসার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে কালোজিরা। এক প্রাণী গবেষণায় দেখা গেছে যে, কালোজিরায় থাকা সক্রিয় উপাদানগুলো পাকস্থলীর আলসারের বিকাশ রোধ করে।

সূত্র: যুগান্তর

E/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান