মতলব উত্তরের ইউএনও মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণার চেষ্টা

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২১ | ৭:০৮
Link Copied Successfully!
মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজী শরিফুল হাসানের সরকারি মোবাইল নম্বর ক্লোন করে বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যক্তিকে ফোন করে টাকা হাতিয়ে নেওয়াসহ নানা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে একটি প্রতারক চক্র।
 মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার মোবাইল নম্বরটি ক্লোন করা হয়।
এ ব্যাপারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। এছাড়া সচেতনতা তৈরিতে প্রশাসনের ফেসবুক পেজেও পোস্ট দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে মতলব উত্তর উপজেলা নিবার্হী অফিসার ( ইউএনও) গাজী শরিফুল হাসান বলেন, ১৪ সেপ্টেম্বর সরকারি কাজে ব্যবহৃত মোবাইল নম্বরটি ক্লোন করা হয়। ক্লোন করা নম্বর দিয়ে একটি প্রতারক চক্র জেলা প্রশাসক কার্যালয় থেকে উন্নয়নমূলক কাজ পাইয়ে দেওয়ার কথা বলে ইউপি চেয়ারম্যান ও জনপ্রতিনিধিদের কাছে ফোন দিয়ে সরকারি বরাদ্দ এনে দেওয়ার কথা বলে টাকা দাবি করছে।
তিনি আরও বলেন, নম্বরটি ক্লোনের পর সর্বসাধারণকে সতর্ক থাকতে বলা হয়েছে। ফেসবুক আইডিসহ উপজেলা প্রশাসন, মতলব উত্তর পেজেও সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
এখলাছপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোসাদ্দেক হোসেন মুরাদ বলেন, আমার কাছে ইউএনও’র মোবাইল নম্বর থেকে কল করে টাকা চাওয়া হয়। তবে আমি কোনো লেনদেন করেননি।
মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ওই নম্বর থেকে ফোন দিলে না ধরে পরে কল করে নিশ্চিত হওয়ার জন্য বলা হয়েছে। তিনি প্রতারণার থেকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব