বিশ্বকাপের পরই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ১৫, ২০২১ | ৬:২৯
Link Copied Successfully!

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পরই বাংলাদেশে সফরে আসবে পাকিস্তান। সফরে স্বাগতিকদের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচই খেলবে তারা। আজ মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় তথ্যটি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পৃথক বিবৃতি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি)।

সেখানে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর সংযুক্ত আরব আমিরাত থেকে সরাসরি বাংলাদেশে আসবে পাকিস্তান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সফরের তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর।

এরপর প্রথম টেস্ট খেলতে চট্টগ্রামে যাবে উভয় দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ২৬-৩০ নভেম্বর প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবারও ঢাকায় ফিরবে পুরো বহর। মিরপুরে ৪-৮ ডিসেম্বর ম্যাচটি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

এর আগে গতকাল সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন সংবাদমাধ্যমকে বলেন, দক্ষিণ আফ্রিকা বোর্ডের সঙ্গেও ক্রিকেট অপারেশন্স বিভাগ যোগাযোগ করছে। পাকিস্তান সিরিজের পর নিউজিল্যান্ড সফর। খুব ব্যস্ত সূচি মাথায় রেখেই ক্রিকেট অপারেশন্স বিভাগ বোর্ডগুলোর সঙ্গে যোগাযোগ করছে।

আগামী ১৯ অক্টোবরে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর এবং শেষ হবে নভেম্বরের ১৪ তারিখ। এর পরই টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।

সূত্র: ইত্তেফাক

বিজ্ঞাপন

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা