কুমিল্লায় পাথরবাহী ট্রাকচাপায় নিহত ৩

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১১, ২০২১ | ২:০১
Link Copied Successfully!

কুমিল্লার বুড়িচং উপজেলায় পাথরবাহী ট্রাকচাপায় অটোরিকশাচালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকচালক ও সহকারীসহ তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কে ময়নামতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বুড়িচং উপজেলার ডাকালাপাড়া গ্রামের অটোরিকশাচালক ইকবার হোসেন সাগর (২৮), অটোরিকশাযাত্রী জুড়ি উপজেলার সাহাপুর এলাকার আব্দুল আহাদ (৪০) ও মৌলভীবাজার জুড়ির ইউসুফ (২২)।এদিকে এ দুর্ঘটনার পর প্রায় ঘণ্টা খানেক ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।

বিজ্ঞাপন

পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার সকালে কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি ইউনিয়ন পরিষদের সামনে সিলেট থেকে আসা কুমিল্লামুখী পাথরবোঝাই ট্রাক একটি অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ওই অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশাচালক ও দুই যাত্রীর মৃত্যু হয়।

ময়নামতি হাইওয়ে থানার ওসি আনিছুর রহমান জানান, ট্রাক এবং দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে; পাশাপাশি নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ তিনজনকে আটক করা হয়েছে।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান