প্রত্যাশা ব্লাড ব্যাংকের প্রত্যাশা !

Default User
হোসেন বেপারী
আপডেটঃ সেপ্টেম্বর ১০, ২০২১ | ৭:০১
Link Copied Successfully!

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাকে কেন্দ্র করে ২০২০ সালের ১১ই অক্টোবর একটি অলাভজনক অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয় প্রত্যাশা ব্লাড ব্যাংক।

এই সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক সংগঠন। প্রত্যাশা ব্লাড ব্যাংক এর প্রধান লক্ষ্য হলো গরিব অসহায় মানুষকে সেবা প্রদান করা। রক্ত দানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে ইতিমধ্যে শাহরাস্তি উপজেলায় ব্যাপক সাড়া জাগিয়েছে প্রত্যাশা ব্লাড ব্যাংক।

ইতিমধ্যে প্রায় দুই শতাধিক রুগী কে রক্ত দান , দরিদ্র মানুষের মধ্যে আর্থিক অনুদান, অসুস্থ ব্যাক্তিকে চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান সহ করোনা মহামারী ভ্যাকসিন ফ্রি রেজিস্ট্রেশন, দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় মেধাবিকাশে সহায়তা লক্ষ্যে অনলাইন ভিত্তিক কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে‌ প্রত্যাশা ব্লাড ব্যাংক নামক এই সংগঠনটি।

বিজ্ঞাপন

ভবিষ্যতে আরো বিভিন্ন সামাজিক ও শিক্ষা মূলক কাজ করে সামনের দিকে এগিয়ে যাবে বলে বিশ্বাস সংগঠনটির।

এর পরিচালনায় রয়েছেন শাহরাস্তি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিজ্ঞ শিক্ষক বৃন্দ সহ বিভিন্ন শ্রেনীর বিভিন্ন পেশার সমাজসেবক ও গণ্যমার্ণ ব্যাক্তিরা। তাদের মধ্যে সভাপতি দায়িত্ব পালন করছেন শাহরাস্তি বিয়াম ল্যাবরেটরি স্কুলের সহকারী প্রধান শিক্ষক জনাব ইমাম হোসেন মজুমদার, সিনিয়র সহ-সভাপতি ওয়ারুক রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইব্রাহিম খলিল স্বাধীন, সহ: সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন খিলাবাজার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোতাহের হোসেন ও শিক্ষক সাইফুল ইসলাম। তাছাড়া সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন আয়নাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত শিক্ষক সাফায়েত হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ও অত্র সংগঠনের প্রতিষ্ঠাতা মোঃ সুমন তাছাড়া রক্তের যোগান দিতে সর্বদা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন কলেজ পড়ুয়া কয়েকজন শিক্ষার্থী।

শুরু থেকেই যারা এই অগ্রহনী ভূমিকা পালন করে আসছে তারা হলেন, ইবনে রুহুল সজিব ,মারুফা আক্তার সিমা এবং লিপি আক্তারসহ অনেকে। তাদের হাত ধরেই মূলত এগিয়ে যাচ্ছে এই প্রিয় সংগঠন প্রত্যাশা ব্লাড ব্যাংক। সর্বাপরি শাহরাস্তি উপজেলা বিভিন্ন সামাজিক সংগঠন ও সেচ্ছাসেবকদের সহযোগিতা ও সাধারণ মানুষের অনুপ্রেরণা অত্যান্ত প্রসংসনীয় প্রত্যাশা ব্লাড ব্যাংক নামক এই সংগঠনটি।

বিজ্ঞাপন

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা