চোটের কারণে শেষ ম্যাচে খেলবেন না সাকিব

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৯, ২০২১ | ১২:২২
Link Copied Successfully!

নিউজিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজে চেনা ফর্মে নেই বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বল হাতে কিছুটা কারিশমা দেখাতে পারলেও ব্যাট হাতে একেবারেই অনুজ্জ্বল তিনি।

বিশ্বকাপের আগে দলের সেরা তারকার এই ফর্মহীনতা দুশ্চিনায় ফেলেছে বিসিবির কর্মকর্তাদের।

কিউইদের বিপক্ষে ৪র্থ ওয়ানডেতেও পারফর্ম ভালো হয়নি সাকিবের। তৃতীয়টির মতো এ ম্যাচেও উইকেটশূন্য ছিলেন। ঠিক কেমন যেন উদাসীন দেখা গেছে তাকে।

বিজ্ঞাপন

বিষয়টি নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে যখন আলোচনা চলছে তখনই জানা গেল, নিউজিল্যান্ডের বিপক্ষে পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ। তবে ফর্মহীনতার জন্য নয়, চোটের কারণে এই ম্যাচটিতে খেলতে পারবেন না সাকিব-এমনটাই জানিয়েছে বিসিবি সূত্র।

জানা গেছে, চতুর্থ ম্যাচে ফিল্ডিংয়ের সময় হাতে ব্যথা পেয়েছেন সাকিব। পুরোনো চোটের স্থানেই আবার ব্যথা পেয়েছেন তিনি। ফলে সিরিজের শেষ ম্যাচটিতে আর খেলা হচ্ছে না তার।

নিউজিল্যান্ড সিরিজে চারটি ম্যাচ খেলে ৪ উইকেট পেয়েছেন সাকিব। ব্যাট হাতে কিউইদের বিপক্ষে তার রান সর্বসাকুল্যে ৪৫।

বিজ্ঞাপন

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা