জয়ের ধারায় ফিরে সিরিজ নিশ্চিত করতে চায় টাইগাররা

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৭, ২০২১ | ৬:৪৮
Link Copied Successfully!

জয়ের ধারায় ফিরে কালই নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করতে চায় স্বাগতিক বাংলাদেশ। আগামীকাল মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচ খেলতে নামছে টাইগাররা। বাংলাদেশ সময় বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।

সিরিজের প্রথম দুই ম্যাচেই নিউজিল্যান্ডকে হারায় বাংলাদেশ। দুই ম্যাচে যথাক্রমে ৭ উইকেটে ও ৪ রানের জয় পায় টাইগাররা। তবে তৃতীয় ম্যাচে ৫২ রানে ম্যাচ হারতে হয় স্বাগতিকদের। তৃতীয় ম্যাচ জয়ে সিরিজে টিকে থাকার পাশাপাশি এখন অনেক বেশি আত্মবিশ্বাসী নিউজিল্যান্ড।

মন্থর উইকেটে হঠাৎ করেই ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। সেই সাথে সিরিজ জয়ের সম্ভাবনাও জাগিয়েছে তারা। কিন্তু শুরু থেকে ৫-০ ব্যবধানে  সিরিজ জয়ের স্বপ্নে বিভোর ছিল টাইগাররা।

বিজ্ঞাপন

সদ্য ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়াকে ৪-১ ব্যবধানে হারায় বাংলাদেশ। তাই এ  সিরিজেও স্পষ্টভাবেই ফেভারিট ছিল টাইগাররা। তাছাড়া নিউজিল্যান্ড তারুণ্য নির্ভর একটি দল নিয়ে সফরে আসায় বাংলাদেশের জয়ের আশা আরও বাড়িয়ে তোলে।  শেষ দুই ম্যাচে কিউইদের পারফরম্যান্স তাদের সামর্থ্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
দ্বিতীয় ম্যাচে জয়ের পথেই ছিল নিউজিল্যান্ড। কিন্তু মুস্তাফিজুর রহমানের অসাধারণ বোলিংয়ে হার মানতে হয় কিউইদের। তবে তৃতীয় ম্যাচে বাংলাদেশকে আধিপত্য করতে দেয়নি সফরকারীরা। দুর্দান্ত পারফরম্যান্স প্রদর্শন করে জয় তুলে নেয় তারা। বাংলাদেশকে যৌথভাবে  দ্বিতীয় সর্বনিম্ন রান ৭৬-এ অলআউট করেছে।

নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশকে চাপে ফেলে জয়ের স্বাদ নেয় নিউজিল্যান্ড। এখন এটি স্পষ্ট যে জয়ের ধারায় ফিরতে হলে বাংলাদেশ দলের পারফরম্যান্সে আরও উন্নতি ঘটাতে হবে।

সূত্র:জাগরন

বিজ্ঞাপন

R/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা