
কনসালটেন্ট এনেস্থিসিওলজি পদে নিয়োগ পেলেন ডা. এম এ ইসলাম সুমন
Link Copied Successfully!


হাজীগঞ্জ ভিআইপি হাসপাতালের চেয়ারম্যান, চিকৎসক ডা. এম এ ইসলাম সুমন স্পেশাল বিসিএস ক্যাডার ৬ষ্ঠ গ্রেড এ জুনিয়ার কনসালটেন্ট (এনেস্থিসিওলজি) হিসেবে নিয়োগ পেয়েছেন। সারাদেশে একযোগে সরাসরি ৪০৯ জনকে নিয়োগ দেয়া হয়।
ডা. এম এ ইসলাম সুমন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় (সাবেক পিজি হাসপাতাল) থেকে “ডিএ” কোর্স সম্পন্ন করেন।
ডা. এম এ ইসলাম সুমন একজন পেইন মেডিসিন বিশেষজ্ঞ। কর্মক্ষেত্রে সফলতার জন্য তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন।


ডা. এম এ ইসলাম সুমন, ভিআইপি হাসপাতাল ও আরিয়ানা হাসপাতালের চেয়ারম্যানের দায়িত্বে রয়েছেন। এর পূর্বে তিনি হাজীগঞ্জ শাহমিরান হাসপাহালের চেয়ারম্যানের পদে দায়িত্ব পালন করেন।


























