কুমিল্লায় গণপিটুনিতে ডাকাত সদস্যর একজন নিহত

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ৬, ২০২১ | ৪:০৮
Link Copied Successfully!

কুমিল্লার নাঙ্গলকোটে দৌড়ে পালাতে গিয়ে কালভার্ট থেকে পড়ে গণপিটুনিতে ডাকাত সদস্য নিহত হয়েছে।

রোববার রাতে নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের রাজাপুর গ্রামে এই গণপিটুনির ঘটনা ঘটে। গণপিটুনিতে নিহত ডাকাত সদস্যের (৪০) পরিচয় অজ্ঞাত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজাপুর গ্রামের প্রবাসী সাবেক সেনা সদস্য আবদুস সাত্তারের ঘরে জানালা ও দরজা ভেঙ্গে ডাকাতির উদ্দেশ্যে ডাকাত দলের চার সদস্য প্রবেশ করে। পরে ডাকাতির শিকার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে স্থানীয়দের জানালে ডাকাত সদস্যদের ধরতে মসজিদের মাইকে প্রচার করা হয়। পরে ডাকাত দলের চার সদস্যদের মধ্যে তিনজন পালিয়ে যায়। তবে এক সদস্য দৌড়ে পালাতে গিয়ে বাড়ির পাশের কালভার্টের নিচে আটকা পড়েন। পরে ওই ডাকাত সদস্য স্থানীয়দের হাতে আটক হলে গণপিটুনিতে মারা যান।

বিজ্ঞাপন

নাঙ্গলকোট থানার তদন্ত পরিদর্শক রকিকুল ইসলাম বলেন, ডাকাতি শেষে পালাতে গিয়ে চার সদস্যদের মধ্যে একজন পালাতে গিয়ে বাড়ির পাশের কালভার্ট থেকে নিচে পড়লে গণপিটুনিতে নিহত হন। নিহত ডাকাত সদস্যের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ উদ্ধার করতে পুলিশ ঘটনাস্থলে যায়।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি বর্জ্যের বিনিময়ে খাদ্য ও গাছ; ক্লিন চাঁদপুরের ব্যাতিক্রমী উদ্যোগ চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান