বিপজ্জনক অ্যালেনকে ফেরালেন মুস্তাফিজ

Default User
পপুলার স্পোর্টস ডেস্ক
আপডেটঃ সেপ্টেম্বর ৫, ২০২১ | ৪:৪৫
Link Copied Successfully!

টস জিতে ব্যাটিংয়ে নামা কিউইদের শুরুটা ভালোই হয়। করোনা নেগেটিভ হয়ে দলে ফেরা ওপেনার ফিন অ্যালেন শুরু থেকেই মারমুখী মেজাজে অবতীর্ণ হন। বাংলাদেশ বোলিং আক্রমণ শুরু করেন দুই স্পিনার মেহেদি হাসান এবং নাসুম আহমেদকে দিয়ে। প্রথম ওভারেই মেহেদিকে দুই বাউন্ডারিতে ১১ রান তুলে নেন অ্যালেন। ইনিংসের তৃতীয় ওভারে বোলিংয়ে এসেই ১০ বলে ৩ চারে ১৫ রান করা বিপজ্জনক এই ব্যাটসম্যানকে আউট করেন মুস্তাফিজুর রহমান। মিড-অনে ক্যাচ নেন মাহমুদউল্লাহ।

মিরপুর শেরে বাংলায় টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। আজও অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। অন্যদিকে নিউজিল্যান্ড একাদশে এসেছে তিনটি পরিবর্তন। একাদশের বাইরে চলে গেছেন ডগ ব্রেসওয়েল, হামিশ বেনেট ও বেন সিয়ার্স। তাদের বদলে এসেছেন করোনামুক্ত ব্যাটসম্যান ফিন অ্যালেন, জ্যাকব ডাফি এবং সিরিজে প্রথমবার খেলছেন স্কট কুগেলাইন।

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে এগিয়ে আছে টিম টাইগার। প্রথম ম্যাচে জয় এসেছে ৭ উইকেটে, দ্বিতীয় ম্যাচে ৪ রানে। আজকের ম্যাচ জিতলেই সিরিজ নিশ্চিত। একইসঙ্গে আজ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের শততম টি-টোয়েন্টি ম্যাচ। এই ম্যাচে দল সিরিজ জিতলে অধিনায়কের জন্য এর চেয়ে বড় উপহার কী হতে পারে?

বিজ্ঞাপন

বাংলাদেশ দল : মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান।

নিউজিল্যান্ড দল : ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, জ্যাকব ডাফি, স্কট কুগেলাইন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা