প্রেমিক বিয়েতে রাজি না হওয়ায় মাদ্রাসা ছাত্রীর আত্মহনন

Default User
শান্তু ধর, কচুয়া
আপডেটঃ সেপ্টেম্বর ২, ২০২১ | ৭:৫৯
Link Copied Successfully!

দরিদ্র মা-বাবার মেয়ে রুমা হারিয়ে গেল চাচা ফরহাদের কারণে। প্রেমের অবৈধ সম্পর্কে জড়িয়ে রাখতে অনেক প্রচেষ্ঠা করলেও, মৃত্যুই যেন তার জীবনে শান্তি নিয়ে এল।

বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় মতলব দক্ষিণ উপজেলার বদরপুর গ্রামের আব্বাস মিয়াজী বাড়িতে বিষপান করে আত্মহত্যা করে রুমা আক্তার (১৮)। নিহত রুমা ওই এলাকার দিনমজুর আব্দুস সাত্তারের মেয়ে। সে রসুলপুর দাখিল মাদ্রারাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল।

জানা যায়, একই বাড়ির জাহাঙ্গীর হোসেনের ছেলে ফরহাদ হোসেন তার চাচা। ফরহাদ দীর্ঘদিন যাবৎ রুমার সাথে জোর করে অবৈধ সম্পর্কে জড়িয়ে রাখতে অনেক প্রচেষ্ঠা করে। ফরহাদ বিভিন্ন সময় রুমাকে টাকা ও সম্পদের প্রলোভন দেখিয়ে অবৈধ সম্পর্ক জড়িয়ে রাখার চেষ্টা করে। কোরবানির ঈদের পরে রুমা আক্তারের ফুফাতো ভাই মোঃ মাসুদ আলমের সাথে তার বিবাহ কথাবার্তা ঠিক হয়। কিন্তু চাচা ফরহাদের প্রেমের টানে রুমা সে বিয়ে করে রাজী হয়নি। এতে রুমা আক্তার তার চাচা ফরহাদকে বিয়ে করতে বললে সে বিয়ে করতে অস্বীকার করেন এবং রুমাকে মারধর করেন। এতে ক্ষুব্ধ হয়ে রুমা বিষপান করে আত্মহত্যা করে।

বিজ্ঞাপন

রুমা আক্তারের ভাই সাইফল ইসলাম জানান, আমি দিনমজুর এবং আমার বাবা-মা বিভিন্ন বাজারে বাজারে গিয়ে ভিক্ষা করেন। সে সুবাধে আমার বোন রুমা আক্তার একাই বাড়িতে থাকতেন। আমার বোনের সরলতার সুযোগ নিয়ে আমার বাড়ির চাচা ফরহাদ হোসেন তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

বিষপান করার পর রুমা আক্তারকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষনা দেন। খবর পেয়ে কচুয়া থানার পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে লাশটি তাদের হেফাজতে নেন এবং মতলব দক্ষিণ থানায় লাশটি হস্তান্তরের ব্যবস্থা নিবেন বলে জানান।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা