কচুয়ায় উপজেলা চেয়ারম্যান আইসিটি মামলায় কারাগারে

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ১, ২০২১ | ১০:২০
Link Copied Successfully!

চাঁদপুর কচুয়া উপজেলা (সাময়িক বরখাস্ত হওয়া) চেয়ারম্যান শাহজাহান শিশিরের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন ঢাকার বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালত ।সম্প্রতি ঢাকার ধানমন্ডি থানায় অ্যাড. মেহেদী হাসান মেরিন বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা (আইসিটি) আইনে মামলায় দায়ের করেন। যার নং- ০৫,(১২) ২০২০ ইং।

ওই মামলায় শাহজাহান শিশির উচ্চ আদালতের মাধ্যমে ৬ সপ্তাহে আগাম জামিনে ছিলেন।

বুধবার দুপুরে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমরুল কায়েসের আদালতে স্থায়ী জামিন প্রার্থনা করতে গেলে বিজ্ঞ আদালাত তার জামিন নামঞ্জুর করে ঢাকার কেরানীগঞ্জ কারাগারে প্রেরনের নির্দেশ দেন। কচুয়া উপজেলার চেয়ারম্যান (সাময়িক বরখাস্ত হওয়া) শাহজাহান শিশিরের আইনজীবী অ্যাড. মো.ইব্রাহিম খলিল মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

উল্লেখ্য যে, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের চাঁদপুরের উপ-সহকারী প্রকৌশলী নূরে আলমকে মারধরের অভিযোগে তার দায়ের করা মামলায় গত বছরের ২৫ আগস্ট শাহজাহান শিশির চাঁদপুর আদালতে জামিন চাইতে গেলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেন।পরে ওই বছরের ৮ ডিসেম্বর তিনি বিজ্ঞ হাইকোর্ট থেকে জামিনপ্রাপ্ত হয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন। তিনি টানা ৩ মাস ১২দিন কারাভোগ করেছেন।

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা