
নয় চাঁদাবাজকে গ্রেফতার করেছে র্যাব-১১


পৃথক অভিযানে নয় চাঁদাবাজ চক্রকে গ্রেফতার করেছে কুমিল্লা র্যাব-১১। র্যাব-১১ কর্তৃক কুমিল্লার সদর দক্ষিণ চান্দিনা ও দেবিদ্বার থেকে পরিবহনে চাঁদাবাজ চক্রের নয় জন সক্রিয় সদস্য গ্রেফতার করে। ওইসময় চাঁদা আদায়ের নগদ ৩০,৮৭০ টাকা উদ্ধার করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট কুমিল্লা জেলার সদর
দক্ষিণ থানাধীন জাঙ্গালিয়া বাসস্ট্যান্ড ও চৌয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের ছয়জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে র্যাব-১১ ।
গ্রেফতারকৃতরা হলো , কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার শাকতলা গ্রামের মৃত ওহিদ মিয়ার ছেলে মোঃ আকাশ (১৯), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ থানার নোয়াপাড়া গ্রামের মৃত মেহের আলীর ছেলে মোঃ আব্দুল আলী (৩২), কুমিল্লা জেলার কোতয়ালি থানার গোবিন্দপুর গ্রামের পরদেশ আহম্মেদ ভূইয়ার ছেলে মোঃ তৌফিকুর রহমান মারুফ (১৯), কুমিল্লা জেলার মুরাদনগর থানার মোঃ মনির হোসেনের ছেলে মোঃ নুরুল ইসলাম (২১), কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার রায়পুর গ্রামের মৃত আলী আজমের ছেলে মোঃ আব্দুল হক (২৭), কুমিল্লা জেলার সদর দক্ষিন থানার কালিকিংকনপুর গ্রামের মৃত মোসলেম
মিয়ার ছেলে মোঃ ইউনুছ আরিফ (২৭)।


এ সময়ে তাদের নিকট থেকে চাঁদা আদায়ের ৬০টি ভূয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ২২,৭০০ টাকা উদ্ধার করতে সক্ষম হয় কুমিল্লা র্যাব-১১ এর একটি আভিযানিক দল ।
অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট কুমিল্লা জেলার চান্দিনা থানাধীন মাধাইয় বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের দুইজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মোঃ আব্দুল হক (৪২), কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা গ্রামের মৃত রেনু মিয়ার ছেলে মোঃ রবিউল্লা (৪০)। ওইসময় তাদের নিকট থেকে চাঁদা আদায়ের নগদ ৫,৫২০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ৩১ আগস্ট কুমিল্লা জেলার দেবিদ্বার থানাধীন বাগুর বাজার এলাকায় পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। অভিযানে পরিবহনের চাঁদাবাজ চক্রের একজন সক্রিয় সদস্যকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলো , কুমিল্লা জেলার বুড়িচং থানার নয়কামতা গ্রামের মৃত সুলতান আহম্মেদের ছেলে মোঃ রবিউল আলম (৪৫)। ওইসময়ে তার নিকট থেকে চাঁদা আদায়ের ৭০টি ভূয়া রশিদসহ চাঁদা আদায়ের নগদ ৩,০২০ টাকা উদ্ধার করতে সক্ষম হয়।
কুমিল্লা র্যাব-১১ এর মেজর মোহাম্মদ সাকিল হোসেনের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে পপুলার বিডিনিউজকে জানান, তারা দীর্ঘদিন যাবৎ সাধারণ পরিবহন ড্রাইভারদের ভয়-ভীতি দেখিয়ে তাদের নিকট থেকে নিয়মিত চাঁদা আদায় করে আসছিল।এই বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। পরিবহন চাঁদাবাজমুক্ত করতে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
HO/N




























