টাইগারদের অনুশীলনে ঘটল দুটি অঘটন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ৩১, ২০২১ | ১০:৫৭
Link Copied Successfully!

নিউজিল্যান্ডে বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য অনুশীলনে ঘাম ঝরাচ্ছেন টাইগাররা।

আর  সেই অনুশীলনেই ঘটল দুটি অঘটন। প্রথমে পেসার তাসকিন আহমেদের বলে আঘাত পেয়ে মাটিয়ে লুটিয়ে পড়লেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। এরপর সেই তাসকিনের বলেই আঘাত পেলেন দীর্ঘ সময় পর দলে ফেরা মুশফিকুর রহিম।

সোমবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টাইগারদের অনুশীলন চলাকালীন সময় বিকেল পাঁচটায় এ দুটো দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

এদিন বিকেলে দিনের আলোটা কিছুটা কমে আসে। ঠিকমতো বল দেখা যাচ্ছিল না। ওই সময় পেসার তাসকিনের একটি দ্রুতগামী বাউন্সার খেলতে গিয়ে আফিফের ডান হাতে লাগে। সঙ্গে সঙ্গেই উইকেটের পাশে লুটিয়ে পড়েন আফিফ।

এরপর ব্যথার যন্ত্রণায় কোঁকাতে থাকেন। তাকে দ্রুত ইনডোর ছেড়ে ড্রেসিংরুমে নিয়ে আসা হয়। সঙ্গে ছিলেন দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো। এরপর আর ড্রেসিংরুম থেকে বের হতে দেখা যায়নি এই অলরাউন্ডারকে।

সেই ঘটনার কিছুক্ষণ পর তাসকিনের বলে প্র্যাকটিস করতে আসেন মুশফিক। তাসকিনের বোলিংয়ে পায়ে চোট পান মুশফিক।

বিজ্ঞাপন

তবে মুশফিককের চোট যে গুরুতর নয়, তা কিছুক্ষণ পরই বোঝা যায়। একটু বিরতি দিয়ে পরে আবার ব্যাটিংয়ে নামেন মুশফিক।

আফিফের চোটটিও গুরুতর নয় বলে আশ্বস্ত করেছেন বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব