
সিলিন্ডার রিফিল সেবায় এগিয়ে আসলো আল-মদিনা হোটেল


হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে একদিনের খরচা বহন করবে হাজীগঞ্জ বাজারের আল-মদিনা হোটেলের পরিচালক বৃন্দ।
শুক্রবার হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে খরচাবহন করার ঘোষণা দেন হোটেল পরিচালকদের পক্ষে মো. আরিফ মজুমদার।
করোনার এই মহামারিতে সবচেয়ে বড় সংকট অক্সিজেন সেবা। এমন সেবা দিতে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০টি সংগঠন রয়েছে। আর সংগঠনগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল সংকটে পড়েন। পপুলার স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলুর ব্যবস্থাপনায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে স্বল্প খরচে চট্টগ্রাম থেকে রিফিল করানোর উদ্যোগ নেয়।


পপুলার সেচ্ছাসেবী টিম ও হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবায় এগিয়ে আসায় আল মদিনা হোটেলের পরিচালকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
H/N


























