তামিমের বিশ্বকাপ খেলার নিয়ে যা বললেন আকরাম খান

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২৩, ২০২১ | ১:৫৯
Link Copied Successfully!

টি-টোয়েন্টি ফরম্যাটে বরাবরই অনুপস্থিত দেশসেরা ওপেনার তামিম ইকবাল। নিউজিল্যান্ড সফরে গিয়েও টি-টোয়েন্টি সিরিজ খেলেননি তামিম। এর পর জিম্বাবুয়ে সফরেও ওয়ানডে সিরিজ শেষে টি-টোয়েন্টি না খেলে দেশে ফেরেন ড্যাশিং এই ওপেনার।

সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও অনুপস্থিত ছিলেন তিনি।

সামনে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও নেই তামিম। সব মিলিয়ে তামিম দেশের সর্বশেষ ১১টি টি-টোয়েন্টিতেই দলের বাইরে।

বিজ্ঞাপন

জানা গেছে, হাঁটুর পুরনো চোটের কারণে আপাতত বিশ্রামে আছেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক।

যে কারণে সংশয় জেগেছে, অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে তামিম ইকবাল খেলবেন কি?

এ ব্যাপারে শতভাগ নিশ্চয়তা না দিতে পারলেও বিশ্বকাপে তামিমের অংশগ্রহণ নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন বিসিবির পরিচালক আকরাম খান। বললেন, ‘তামিম দেশের অন্যতম সেরা খেলোয়াড়। সে যদি ফিট থাকে অবশ্যই খেলবে। ডাক্তার, ফিজিও ও নির্বাচকদের সঙ্গে যোগাযোগ রাখছে সে। এটা নিয়ে আমরাও সজাগ দৃষ্টি রাখছি। আশা করছি ঠিক সময়ে সুস্থ হয়ে উঠবে সে।’

বিজ্ঞাপন

বিশ্বকাপের আগে ফিটও হয়ে উঠলে পর্যাপ্ত প্রস্তুতি ও যথাযথ অনুশীলনের বিষয়টি থেকেই যায়।

এতদিন ধরে খেলার বাইরে থেকে বিশ্বকাপ মঞ্চে নামা কি ঠিক হবে তামিমের?
জবাবে আকরাম খান বলেন, ‘না, আমি এতে কোনো সমস্যা দেখছি না। তামিম প্রতিষ্ঠিত ও দলের সেরা ব্যাটসম্যান। সে ফিট থাকলে কোনো চিন্তার বিষয় নয়। ও থাকলে আমাদের জন্য তো ভালো।’

জানা গেছে, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে নির্ধারিত সময়ের এক সপ্তাহ আগে ওমানে যাবে বাংলাদেশ। প্রথম রাউন্ডে ম্যাচগুলো ওমানেই খেলবে তারা। সুপার-১২-এ খেলার যোগ্যতা অর্জন করলে পরবর্তী সময় দুবাই যাবে বাংলাদেশ।

এ বিষয়ে আকরাম খান বলেন, ‘এটা নিশ্চিত যে আমরা অন্তত এক সপ্তাহ আগে ওমানে যাব। সেখানে কিছু অনুশীলন ম্যাচ রয়েছে। অবশ্য তা চূড়ান্ত হয়নি।’

সূত্র:যুগান্তর

HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব