বিআরটিসিকে সাইড দিতে গিয়ে সুরমা বাস খালে, আহত ১০

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২২, ২০২১ | ৮:৫৪
Link Copied Successfully!

হাজীগঞ্জ, গৌরিপুর-কচুয়া সড়কের ঘাগড়া নামকস্থানে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী সুরমা ট্রান্সপোর্টের (ঢাকা মেট্টো ঘ ৫৪৬৩) নম্বরের বাস নিয়ন্ত্রন হারিয়ে পাশ্ববর্তী খালে পড়ে যায়। গতকাল রবিবার দুপুরে এ ঘটনাটি ঘটে। এতে অন্তত ১০জন যাত্রী আহত হয়েছে।

আহতরা কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়। তারা হলেন,কচুয়া উপজেলার নলুয়া গ্রামের জসিম উদ্দিনের মেয়ে ইসরাত (৭), তোয়াবপুর গ্রামের তোয়াব আলীর ছেলে আবুল বাসার (৬০), কুমিল্লার বরুড়া উপজেলা পিলগিরি গ্রামের ইয়াসিনের স্ত্রী খাদিজা (৩১), কচুয়া কালচোঁ গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মোস্তফা কামাল (৬২), হোমনা উপজেলার লতিয়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে নাছির উদ্দিন (২০) ও অলি উল্লাহ”র ছেলে সালাউদ্দিন (২২)। বাকীরা স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা নেয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা ওই সুমরা বাস ঘাগড়া নামকস্থানে পৌছলে বিপরীত মুখী রামগঞ্জ থেকে ছেড়ে আসা বিআরটিসি বাসকে সাইড দিতে গিয়ে সুরমা বাসটি নিয়ন্ত্রন হারিয়ে খালে পরে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ঘটনা স্থলে পৌছে বাসে আটকে পড়া ২০-২৫জন যাত্রীকে উদ্ধার করা হয় এবং গুরুতর আহত ওই ১০জনকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা