সাতটি খাবার আপনার ক্লান্তি দূর করবে

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২২, ২০২১ | ১:২১
Link Copied Successfully!

ক্লান্তি কম বেশি আমাদের সবার ভেতরেই থাকে। সারাদিনের কাজ, ছোটাছুটি, চাপ ইত্যাদি কারণে শরীরে দেখা দিতে পারে অবসাদ-ক্লান্তি। তবে এ থেকে পরিত্রাণ পেতে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারে খাবার।

আমাদের শরীরে শক্তি জোগাতে সাহায্য করে খাবার। আর শরীরের সর্বাধিক শক্তি নিশ্চিত করাই হচ্ছে ক্লান্তি দূর করার সর্বোত্তম উপায়। এটি করতে হলে আপনাকে সচেতন হয়ে বেছে নিতে হবে এমন কিছু খাবার, যা আপনার শরীরে সর্বাধিক শক্তি সরবরাহ করতে পারে।

আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে যেগুলো আপনার শরীরের স্বাভাবিক কার্যক্রমকে বজায় রাখবে এবং আপনার শরীরে শক্তি সরবরাহ করে ক্লান্তি দূর করবে। এ ছাড়া এসব খাবার আপনার ওজন কমাতেও সহায়তা করতে পারে।

বিজ্ঞাপন

১. অপ্রক্রিয়াজাত খাবার
আপনার শরীরে শক্তি সরবরাহ নিশ্চিত করতে প্রথমেই বেছে নিতে হবে অপ্রক্রিয়াজাত খাবার। বিভিন্ন ফ্রাইস, বার্গার, প্যাকেটজাত বা ক্যানড খাবারগুলো স্বাদের হলেও এগুলোতে পুষ্টির মান অনেক কম। আর এসব খাবার আপনার শরীরে শক্তি বৃদ্ধি না করে বরং আরও কমাতে পারে। তাই ক্লান্তভাব দূর করতে হলে বেছে নিতে হবে অপ্রক্রিয়াজাত খাবার।

২. তাজা ফল ও সবজি
আপনার খাবার যত বেশি তাজা ও টাটকা হবে, এতে পুষ্টির পরিমাণও তত বেশি থাকবে। আর তাজা ফল ও সবজি আপনার শরীরে শক্তি ভালোভাবে সরবরাহ করে দূর করতে সহায়তা করে আপনার ক্লান্তিভাব।

৩. ক্যাফেইনমুক্ত পানীয়
পানীয়তে পরিমিত পরিমাণে ক্যাফেইন থাকলে সেটি আপনার শরীরে কিছুটা শক্তি সরবরাহ করতে পারে। তবে সাময়িকভাবে শক্তি সরবরাহ করলেও এটি পরে আপনার ক্লান্তিভাবের কারণ হতে পারে। তাই এ সমস্যা এড়াতে ক্যাফেইনমুক্ত পানীয় বেছে নিন। আর চা বা কফি পান করতে হলে তা চিনি ছাড়া পান করুন। এগুলো আপনার ক্লান্তিভাব দূর করতে সহায়তা করবে।

বিজ্ঞাপন

৪. চর্বিহীন প্রোটিন খাবার
রেড় মিট বা লাল মাংসগুলো প্রোটিনের ভালো উৎস হলেও এগুলোতে থাকা ফ্যাট আপনার ক্ষতি করতে পারে। তাই চর্বিহীন প্রোটিন খাবার যেমন— মুরগি/টার্কির মাংস, মাছ ও পাতলা মাংস খেতে পারেন। এগুলো আপনার শরীরে শক্তি জোগাতে ও ক্লান্তিভাব দূর করতে সহায়তা করবে।

৫. বাদাম ও বীজ
বাদাম ও বীজ আপনার শরীরের ক্লান্তি দূর করতে এবং ক্ষুধার বিরুদ্ধে লড়ার জন্য সেরা খাবার। তাই আপনার প্রতিদিনের খাবারে বাদাম ও বীজ রাখুন। এটি আপনার শরীরে স্বাস্থ্যকর পুষ্টি এবং শক্তি সরবরাহ করে ক্লান্তিভাব দূর করবে।

৬. পানি
শরীরের কার্যকারিতা সচল রাখতে এবং ভালোভাবে পরিচালিত হতে পানি অনেক গুরুত্বপূর্ণ। এটি আপনার শরীরে সরাসরি শক্তিবৃদ্ধি না করলেও শক্তির প্রক্রিয়াকে সহজতর করতে সহায়তা করে।

৭. কলা
কলা আপনার শরীরে শক্তি সরবরাহ করার জন্য অন্যতম একটি ভালো খাবার। এতে থাকা পটাশিয়াম, ফাইবার, ভিটামিন এবং কার্বোহাইড্রেট আপনার শরীরে শক্তি সরবরাহের একটি বড় উৎস হিসেবে কাজ করবে এবং আপনাকে ক্লান্তিভাব দূর করতেও সহায়তা করবে।

তবে অনেকে বোধ করেন যে খাওয়ার পরে আরও বেশি ক্লান্ত লাগা। এ সমস্যা সমাধানে সবচেয়ে সহজ উপায় হচ্ছে একবারে বেশি পরিমাণে খাবার না খেয়ে সারা দিনে কয়েকটা ছোট ছোট অংশে খাবার খাওয়া।

সূত্র: যুগান্তর
HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা