পিএসজির হয়ে রাঁসের বিপক্ষে মাঠে নামছেন মেসি

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ আগস্ট ২২, ২০২১ | ১১:৫৮
Link Copied Successfully!

ফ্রেঞ্চ লিগ ওয়ানে শুরু থেকেই দুর্দান্ত খেলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। টানা তিন জয় পেয়েছে দলটি। কিন্তু তাতে যেন মন ভরছে না ফরাসি জায়ান্ট সমর্থকদের।

দলের নতুন সদস্য লিওনেল মেসি কবে পিএসজির হয়ে নামছেন, সে প্রতীক্ষায় প্রহর গুনছেন দর্শকরা।

এদিকে এক সপ্তাহ ছুটি পেয়ে নিজের ঘর বার্সেলোনায় গেছেন মেসি। সেই খবর আসতেই পিএসজি সমর্থকদের মন আরও ভারি হয়ে উঠেছে।

বিজ্ঞাপন

পিএসজির জার্সিতে মেসিকে দেখার আর তর সইছে না তাদের। চাতকের ন্যায় সমর্থকদের এমন অপেক্ষায় বিষয়টি ঠাহর করতে পেরেছেন পিএসজি কোচ মাওরিসিও পচেত্তিনো।

সরাসরি না বললেও তিনি ইঙ্গিত দিয়েছেন, আগামী সপ্তাহে রাঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হতে পারে মেসির পিএসজি অধ্যায়।

ধৈর্যের বাঁধ ভাঙা সমর্থকদের হয়ে ইতালীয় সাংবাদিকরা পচেত্তিনোকে প্রশ্ন করেন— আগামী ২৯ আগস্ট রাঁসের বিপক্ষে ম্যাচে মেসির অভিষেক হতে যাচ্ছে?

বিজ্ঞাপন

সরাসরি উত্তর না দিলেও পচেত্তিনো বলেন, সপ্তাহটি মেসির জন্য খুব ভালো ছিল, তাই আমরা আশাবাদী আগামী সপ্তাহে দলের সঙ্গে যোগ দেওয়ার জন্য সে প্রস্তুত হয়ে যাবে। পরের সপ্তাহটি লম্বা হতে যাচ্ছে, কিন্তু সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমরা আশা করি তাকে স্কোয়াডে রাখা হবে। প্রতিযোগিতামূলক পর্যায়ে শুরু করতে পারে (রাঁসের বিপক্ষে)।

সূত্র:যুগান্তর
HO/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব