অক্সিজেন সেবায় এগিয়ে এলো অন্বেষা সংগঠন ও প্রধানীয়া টাইলস্

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ২০, ২০২১ | ৫:১৯
Link Copied Successfully!

হাজীগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন গুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে একদিনের খরচা বহন করার সম্মতিজ্ঞাপন করলো সামাজিক সংগঠন অন্বেষা। একই সাথে যাতায়াত খরচের অর্থ প্রদান করছেন হাজীগঞ্জ পশ্চিম বাজারের প্রধানীয়া টাইলসের সত্ত্বাধিকারী ইউছুফ প্রধানীয়া সুমন। এছাড়াও ইউছুফ প্রধানীয়া সুমন হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে সমাজসেবায় কাজ করে আসছেন।

বৃহস্পতিবার তারা যৌথ উদ্যোগে হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অক্সিজেন সিলিন্ডার রিফিল করতে খরচাবহন করার ঘোষণা দিয়েছেন।
সামাজিক সংগঠন অন্বেষার সভাপতি যুগল কৃষ্ঞ ও সাধারণ সম্পাদক মাহবুবুল আলম চুন্নু জানান, করোনার এই অতিমারীতে অক্সিজেন সেবায় সংগঠনের পক্ষ থেকে আমরা ক্ষুদ্র হলেও সহযোগিতা করার চেষ্টা।

করোনার এই মহামারিতে সবচেয়ে বড় সংকট অক্সিজেন সেবা। এমন সেবা দিতে হাজীগঞ্জ উপজেলায় প্রায় ২০-২৫টি সংগঠন রয়েছে। আর সংগঠনগুলো অক্সিজেন সিলিন্ডার রিফিল সংকটে পড়েন। পপুলার স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলুর ব্যবস্থাপনায় সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পরামর্শে স্বল্প খরচে চট্টগ্রাম থেকে রিফিল করানোর উদ্যোগ নেয়।

বিজ্ঞাপন

পপুলার সেচ্ছাসেবী টিম ও হাজীগঞ্জ উপজেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে মানবিক সেবায় এগিয়ে আসায় তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ বিষয়ে পপুলার স্বেচ্ছাসেবী টিমের সমন্বয়ক মনিরুজ্জামান বাবলু বলেন, প্রথমবার আমেরিকা প্রবাসী জালাল উদ্দীন রুমী অক্সিজেন সিলিন্ডার রিফিলের খরচা বহন করেন। দ্বিতীয় বারের মতো আলহাজ্ব মো. হেলাল উদ্দিন মিয়াজী খরচা বহন করেন। তৃতীয়বারের মতো হাজীগঞ্জ বাজারের হলুদ পট্টির বিশিষ্ট ব্যবসায়ী হাজী মো. আবদুল কাদের ও দলিল লেখক হাজী মো.বিল্লাল হোসেন। চতুর্থবারের মতো খরচা বহন করেন গাউছিয়া হাইওয়ে হোটেলের সত্ত্বাধিকারী কাউছার হোসেন লিটন ও সৌদি প্রবাসী ইউনুছ ভুঁইয়া।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা