বার্সেলোনায় বেলাশেষে মেসির চোখে জল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৯, ২০২১ | ১০:৫৩
Link Copied Successfully!

১৩ বছর বয়সে বার্সেলোনায় লিওনেল মেসি যোগ দিয়েছিলেন একটি হোটেলে টিস্যু পেপারে লেখা চুক্তিপত্রে সই করে, ২০০০ সালে। চার বছর পর বার্সার মূল দলের দরজা খুলে যায় তার সামনে। দীর্ঘ ১৭ বছর পর রোববার আনুষ্ঠানিকভাবে চুকেবুকে গেল সেই সম্পর্ক। ছিন্ন হলো মায়ার বাঁধন।

জোর গুঞ্জন, বার্সেলোনা ছেড়ে চলে যাচ্ছেন তিনি ফুটবল, ফ্যাশন, পারফিউম ও প্রণয়ের শহর প্যারিসে। বন্ধু নেইমারের সঙ্গে আবার জুটি বাঁধবেন, এবার পিএসজিতে। ন্যুক্যাম্পে পড়ে থাকবে তার স্মৃতি। বন্ধুদের সঙ্গে তুমুল আড্ডা ভাঙার পর যেমন নিঃসঙ্গতা কিছুক্ষণ ছড়িয়ে থাকে।

কাল স্থানীয় সময় দুপুর ১২টায় (বাংলাদেশ সময় বিকাল ৪টায়) বার্সার সংবাদ সম্মেলন কক্ষে প্রবেশ করেই কিছু বলার আগে আর্জেন্টাইন ফরোয়ার্ডের দুচোখে প্লাবন। মাস্ক খুলে চোখ মোছার চেষ্টা করেন। কোনো দরকার ছিল না। বিদায়বেলায় চোখের আশপাশে অশ্রুই সবচেয়ে সুন্দও অলংকার।

বিজ্ঞাপন

এমন বিদায় মেসি চাননি। কে-ই বা চাইবে। তাই তো তার উচ্চারিত প্রতিটি শব্দে অনুরণিত হলো বেদনার কাব্য। সন্ধ্যেবেলায় পাখিরা নীড়ে ফেরে। আর মেসি কি না সাঁঝবেলায় ঘর ছাড়লেন। বার্সা তার ঘরের চাইতেও বেশি কিছু। কৈশোরে বাবার হাত ধরে যখন স্পেনে আসেন, হরমোন রোগে ভুগছিলেন।

শঙ্কা ছিল এই রোগ তাকে খর্বকায় না করে তোলে, ফুটবল খেলা দূরের কথা। বার্সেলোনা তার সব দায়িত্ব নেয়। হরমোনের চিকিৎসারও। চার বছর পর বার্সার সিনিয়র দলে অভিষেক। রোনালদিনহোর স্নেহের ছায়ায়, জাভি-ইনিয়েস্তার সান্নিধ্যে ক্রমশ পুষ্পিত হন মেসি। বাকিটা ইতিহাস।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা