
হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাস্ক বিতরণ
Link Copied Successfully!


করোনার এই মহামারীতে মাস্ক পারার উপর গুরুত্ব দিচ্ছে বিশেষজ্ঞরা। তারই ধারাবাহিকতায় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগে সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি উপজেলার ৬ নং পূর্ব বড়কুল ইউনিয়ন, ২ নং বাকিলা ইউনিয়ন, ৮ নং পূর্ব হাটিলা ইউনিয়নে ১২’শ মাস্ক বিতরণ করেন। এর আগেও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মাস্ক বিতরণ করেন।
এছাড়াও হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি একটি সেচ্ছাসেবী টিম প্রস্তুত করে। এবং প্রতিনিয়তই মাঠে থেকে তারা দ্বায়িত্ব পালন করে যাচ্ছে।
মাস্ক বিতরণ করার সময় হাজীগঞ্জ পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি বলেন, হাজীগঞ্জ উপজেলার কয়েকটি এলাকায় মাস্ক বিতরণ করেছি। যেই এলাকায় এখনও বিতরণ করা হয় নি আমরা খুব দ্রুত ওই এলাকায় মাস্ক বিতরণ করবো। সবাই মাস্ক পড়ুন, সচেতন থাকুন।




























