
চাঁদপুর পৌরসভার মেয়রের সুস্থ্যতা কামনায় হাজীগঞ্জে দোয়া কামনা


শুক্রবার হাজীগঞ্জ বড় মসজিদ ও হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশের জামে মসজিদে চাঁদপুর পৌরসভার মেয়র মাে.জিল্লুর রহমান জুয়েলের সুস্থ্যতা কামনায় দোয়া ও মোনাজাত করা হয়েছে।
হাজীগঞ্জে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. রিয়াদ বলির সার্বিক ব্যবস্থাপনায় এই মিলাদ ও দোয়া কামনার আয়োজন করা হয়।
গত ৩ আগস্ট করােনার নমুনা টেস্ট করলে ৪ আগস্ট তার রিপাের্ট পজেটিভ আসে। বর্তমানে তিনি নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। মেয়র মাে.জিল্লুর রহমান জুয়েলের সুস্থ্যতা কামনায় দোয়া ও মিলাদে রিয়াদ বলির নেতৃত্বে অর্ধ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


বিকালে বাদ আছর হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশের জামে মসজিদে মিলাদ শেষে হাজীগঞ্জ পৌর মেয়র আ.স.ম মাহবুব-উল আলম লিপন মুঠোফোনে চাঁদপুর পৌরসভার মেয়র মাে.জিল্লুর রহমান জুয়েলের সুস্থ্যতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
শুক্রবার জুমার নামাজ শেষে হাজীগঞ্জ বড় মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পেশ ইমাম আবদুর রউফ। বিকালে বাদ আছর হাজীগঞ্জ পৌর বাস টার্মিনালের পশ্চিম পাশের জামে মসজিদে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম হাফেজ মো. ফয়সাল ও মোয়াজ্জিন ইসমাইল।
চাঁদপুর পৌরসভার মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল চাঁদপুরে করোনা পরিস্থিতি ভয়াবহ রুপ নিলে তিনি পৌর নাগরীকদের জন্যে জরুরি পরিসেবায় হটলাইন চালু করে খাদ্য সহায়তা, অক্সিজেনসহ বিভিন্ন সেবা কার্যক্রমের উদ্যোগ নেন। পৌরসভার দাপ্তরিক কাজের পাশাপাশি এমনসব মানবিক কাজে তিনি সরাসরি নেতৃত্ব দেন। পপুলার বিডিনিউজ, হাজীগঞ্জ, চাঁদপুর।


























