শর্ত দিয়ে গ্যালারিতে বল পাঠাতে ব্যার্থ অস্ট্রেলিয়া

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ আগস্ট ৫, ২০২১ | ৪:৫৪
Link Copied Successfully!

অসংখ্য শর্ত দিয়ে বাংলাদেশের সঙ্গে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলছে অস্ট্রেলিয়া। আর সবগুলো শর্তই করোনার কারণে জৈব সুরক্ষা বিষয়ক। সিরিজ আয়োজনের স্বার্থে সব মেনেও নিয়েছে বিসিবি।

সেই শর্তগুলোর একটি হলো- কোনো ব্যাটসম্যানের ছক্কার মার উড়ে গিয়ে গ্যালারিতে পড়লে সেই বল আর মাঠে ফিরিয়ে আনা যাবে না। নতুন বল দিয়ে খেলা শুরু হবে! করোনাভাইরাস পরিস্থিতির কারণেই তাদের এই শর্ত। কিন্তু সব থেকে মজার ব্যাপার হলো, গত দুই ম্যাচে একবারও বল গ্যালারিতে পাঠাতে পারেনি অজি ব্যাটসম্যানরা। অবশ্য দুইবার বল গ্যালারিতে গেছে। তবে দুইবারই ব্যাটসম্যানটা ছিলেন বাংলাদেশি।

গত মঙ্গলবার প্রথম ম্যাচে তিনটি ছক্কা মেরেছে বাংলাদেশ। এর মাঝে নাঈম ২টি আর মাহমুদউল্লাহ ছক্কা হাঁকিয়েছে ১টি। ৪.২ ওভারের মাথায় মিচেল স্টার্ককে উড়িয়ে গ্যালারিতে বল পাঠান নাঈম। শর্ত অনুযায়ী নতুন বলে খেলা শুরু হয়। এরপর ১৩তম ওভারের মাথায় মাহমুদউল্লাহ রিয়াদও বল গ্যালারিতে পাঠান। সেই বলও পাল্টানো হয়। আবারও নতুন বলেই খেলা শুরু করা হয়।

বিজ্ঞাপন

প্রথম ম্যাচে অস্ট্রেলিয়া ছক্কা মেরেছে মাত্র ২টি। একটাও গ্যালারিতে যায়নি। সে ম্যাচে বাংলাদেশ জিতেছে ২৩ রানের ব্যবধানে। সেটাই ছিল টি-টোয়েন্টিতে অজিদের বিপক্ষে প্রথম জয়।

আর কাল দ্বিতীয় ম্যাচে কোনো দলের ব্যাটসম্যানরাই গ্যালারিতে বল ফেলতে পারেনি। ম্যাচে ছক্কা হয়েছে মোট ৩টি। এর মধ্যে বাংলাদেশের দুইটি ও অস্ট্রেলিয়ার ১টি। টানটান উত্তেজনাকর ম্যাচে আফিফ হোসেন আর নুরুল হাসানের দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশ ৫ উইকেটে টানা দ্বিতীয় জয় তুলে নেয়।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা