কচুয়ায় সেই যুবতীকে মারধরের ভিডিও ভাইরাল হওয়ার আসামীর হুমকি

Default User
শান্তুু ধর, কচুয়া
আপডেটঃ আগস্ট ১, ২০২১ | ৫:০৬
Link Copied Successfully!

কচুয়া উপজেলার বুধুন্ডা গ্রামে মোবাইল চুরির মিথ্যা অপবাদে এক অসহায় যুবতীকে অমানবিক ভাবে নির্যাতন করার অভিযোগে দায়েরকৃত মামলার আসামী অন্যতম আসামী সফিকুল ইসলাম অবশেষে জেল থেকে জামিনে এসে ফেসবুকে শেয়ার দেয়া প্রতিবাদী যুবক ফয়সাল বিএসসি নামের এক যুবককে গরম পানি দিয়ে ঝলসে দেয়ার হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই যুবক ফয়সাল আহমেদ বিএসসি বাদী হয়ে নিজের জীবনের নিরাপত্ত চেয়ে কচুয়া থানায় শুক্রবার রাতে হুমকিদাতা সফিকুল ইসলামের বিরুদ্ধে একটি জিডি (অভিযোগ) দায়ের করেছেন।

উল্লেখ্য যে, গত মঙ্গলবার বিকালে উপজেলার বুধুন্ডা গ্রামের আমানিয়া প্রধানীয়া বাড়ির অধিবাসী মৃত. ছিফায়েত উল্যাহ’র মেয়ে লিপি আক্তার সুমির একটি মোবাইল চুরি হয়। এ ঘটনায় একই বাড়ির ইলিয়াস মিয়ার কন্যা ইয়াসমিন আক্তারকে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। পরে ইয়াসমিন আক্তার মোবাইল চুরির বিষয়টি অস্বীকার করলে এক পর্যায়ে ইয়াসমিনের ঘর থেকে মোবাইল উদ্ধার হয় । এ নিয়ে লিপি আক্তার সুমির শ^শুর সফিকুল ইসলাম,ভাসুর শাহজালাল ও ভাই মেহেদী হাসান ক্ষিপ্ত হয়ে ইয়াসমিনকে এলোপাতাড়িভাবে মারধর করেন। পরে নির্যাতনের শিকার অসহায় যুবতী জ্ঞান হারিয়ে ফেলেন এবং ওই ভিডিওটি বেশ কয়েকটি যুবকের মোবাইলে পোস্ট দিলে ভাইরাল হলে কচুয়া থানা পুলিশ একই গ্রামের অভিযুক্ত শাহজালাল হোসেন, সফিকুল ইসলাম ও মেহেদী হাসান গ্রেফতার করে চাঁদপুর জেল হাজাতে প্রেরন করে।

অন্যদিকে যুবতী ইয়াসমিনকে মারধরের ঘটনায় বুধবার দুপুরে ৪জনের নাম উল্লেখ ও ৩জনকে অজ্ঞাত আসামী করে তার মা পারভীন বেগম কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন। যার নং-২১,তারিখ: ২৮.০৭.২০২১ খ্রি: ।
এব্যাপারে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, যুবক ফয়সাল আহমেদ একটি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগটি তদন্তপূর্বক দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

বিজ্ঞাপন

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা