
হাজীগঞ্জে ১৫০ অসহায় পরিবারকে ৫০০ টাকা করে প্রদান


শ্রীশ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বেশ কিছু উপদেশ ও বানী দিয়েছেন। তিনি বলেছেন, “তোমার জীবনের লক্ষ্য শুধুই অর্থ উপার্জন নয়, তোমার জীবনের প্রকৃত উদেশ্য পরমেশ্বর সেবা ও মনের শান্তি লাভ।” “যে ব্যক্তি কোন স্বার্থ ছাড়াই অন্যের জন্য কাজ করেন, ঈশ্বর তার সর্বদাই মঙ্গল করে থাকেন।” সব ধর্মই সত্য। যে কোনও ধর্মের পথ ধরেই ভগবানের কাছে পৌঁছনো যায়। নদী বিভিন্ন পথ ধরে প্রবাহিত হয় কিন্তু সাগরে গিয়েই মেশে। এগুলো সবই এক।
বৈশ্বিক অতিমারি করোনায় আজ গোটা বিশ্ব আতঙ্কিত ও ভীতিসন্ত্রস্ত। এই অতিমারি কোভিড-১৯ এর প্রভাবে বহু মানুষ আজ অনাহারে ও অর্ধাহারে জীবন যাপন করছে। শ্রীরামকৃষ্ণ সেবাশ্রম, হাজীগঞ্জ, চাদঁপুর-এর উদ্যোগে পরিকল্পনা কমিশনের সাবেক অতিরিক্ত সচিব ও আশ্রমের একজন ভক্ত বাবু অমূল্য দেবনাথ-এর সহযোগিতায় সেসকল ১৫০ জন দুস্থ ও অসহায় মানুষদের মাঝে নগদ ৫০০ টাকা করে বিতরণ করা হয়।
এসময় উপস্হিত ছিলেন পরিকল্পনা কমিশনের সাবেক অতিরিক্ত সচিব বাবু অমূল্য দেবনাথ, হাজীগঞ্জ শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের সভাপতি বাবু অনিল কুমার সাহা, সাধারণ সম্পাদক বাবু নীহার রঞ্জন হাওলাদার মিলন ও সেবাময়ানন্দজী মহারাজসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আশ্রমের ভক্তবৃন্দ।




























