কচুয়ার নলুয়ায় দুইটি ভোট কেন্দ্র হওয়ায় পরিদর্শন করলেন নির্বাচন অফিসার

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ১০:৪৭
Link Copied Successfully!

কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারে অবস্থিত ইদ্রীছ আলী এতিম খানা মাদ্রাসা ও পাশাপাশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় সরকারের নির্বাচনী ভোট কেন্দ্র হওয়ায় একটি স্থানান্তরের পরিকল্পনায় পরিদর্শন করলেন,উপজেলা নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক। বুধবার (২৮ জুলাই) দুপুরে তিনি এ পরিদর্শন করেন। এসময় উপস্থিত ছিলেন, এলাকার উল্লেখ জনক ভোটার জনসাধারন,জনপ্রতিনিধি ও আওয়ামী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। তাদের দাবী কোনো অবস্থাতেই মাদ্রাসা কেন্দ্র পূর্ব সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থানান্তর করা যাবেনা। কেনোনা এ কেন্দ্রে প্রায় দুই হাজার ভোটারের মধ্যে পূর্ব সাহেদাপুর গ্রামের মাত্র দু”আড়াইশ ভোটার। বাকীসব ভোটার নলুয়া বাজার সংলগ্ন দৌলতপুর গ্রামের। প্রায় ২৫ বছর এ দু”গ্রামের মানুষ মাদ্রাসা কেন্দ্রে অত্যান্ত সু-শৃঙ্খল ভাবে ভোট দিয়ে আসছে। তারা আরো দাবী করেন,যদি মাদ্রাসা কেন্দ্র স্থানান্তর করতেই হয় তাহলে সাবেক ভোট কেন্দ্র পশ্চিম সাহেদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্ধারণ করলে তাদের কোনো অসুবিধা হবেনা। এসময় কড়ইয়া ইউনিয়ন আওয়ামী লীগের জনপ্রিয় সভাপতি ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক প্রত্যাশী কচুয়ার উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি”র একনিষ্ঠ কর্মী আলহাজ্ব আব্দুস সালাম সওদাগর উপস্থিত ছিলেন এবং ওই ভোট কেন্দ্র স্থানান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি এ প্রতিনিধিকে জানান,ভোটার জনসাধারণের সুবিধার্থে তারা যেখানে চাইবে আমিও তাদের সাথে একমত পোষণ করি।এছাড়াও উপস্থিত ছিলেন এবং জনসাধারণের স্বার্থে একমত পোষণ করেন, অত্র ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আহসান হাবিব জুয়েল, আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মালেক, কৃষকলীগের সভাপতি আবু তাহের প্রমূখ।

এ ব্যাপারে নির্বাচন অফিসার কাজী আবু বকর সিদ্দিক জানান, কেন্দ্র স্থানান্তরের জন্য কেউ কোনো অভিযোগ করেনি। তবে দুইটি কেন্দ্র পাশাপাশি হওয়ায় পরিদর্শন করা হয়েছে।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা