
কচুয়ায় করোনায় জনসচেতনতা মূলক কমিটির মত-বিনিময় সভা অনুষ্ঠিত
Link Copied Successfully!


কচুয়া উপজেলার ৮ নং কাদলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে বুধবার (২৮ জুলাই) করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে জনসচেতনতা মূলক কমিটির আয়োজনে স্বাস্থ্যবিধি মেনে এক মত-বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় কমিটির সভাপতি দু”বারের জনপ্রিয় চেয়ারম্যান রফিকুল ইসলাম লালু বলেন, সারাদেশের ন্যায় আমাদের ইউনিয়নেও করোনা আক্রান্ত বৃদ্ধি পেয়েছে, আমরা কমিটিতে যারা রয়েছি, মানুষকে সু-রক্ষার জন্য আমাদের জীবন বাজি রেখে আর ঘরে বসে না থেকে সকলের বাড়িতে বাড়িতে গিয়ে জনসচেতনতা মূলক দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সকল নেতৃবৃন্দ।


H/N



























