করোনায় আক্রান্ত মৃত ব্যক্তি লাশ ভয়ে স্পর্শ করছেন না কেউ

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২৮, ২০২১ | ৯:৫৩
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের নিকটত্মীয়রা কেউ সংক্রমণ ভয়ে লাশ স্পর্শ  করছেন না।সেই সময় একের পর এক মরদেহ দাফন করে যাচ্ছেন একদল স্বেচ্ছাসেবক। তাঁরা ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য।

নিজেদের সংক্রমণ ভয়কে দূরে ঠেলে যথাযোগ্য মর্যাদায় লাশ সমাহিত করেছেন তাঁরা। জাত- কুল ও ধর্মীয়  গোঁড়ামির ঊর্ধ্বে উঠে শেষকৃত্য করেছেন ভিন্ন ধর্মাবলম্বীর লাশ।

সংগঠন সূত্রে জানা যায় শাহরাস্তিতে এ পর্যন্ত করোনা বা উপসর্গ নিয়ে মারা যাওয়া ৩২টি লাশের সাথী হয়েছেন তাঁরা। চাঁদপুর জেলায় মোট ৮টি টিমের সদস্যরা দাফন করেছেন ১৮৮টি লাশ। এর মধ্যে হিন্দু ও ৩ জন ক্রিশ্চিয়ান স্বাবলম্বীর লাশও আছে।

বিজ্ঞাপন

কয়েকজন স্বেচ্ছাসেবক বলেন ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিম পীর চরমোনাইয়ের নির্দেশে চাঁদপুরে যেখানে করোনা মৃত্যু হয় খবর পান সেখানেই ছুটে যান তাঁরা।

শাহরাস্তি প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি মুঈনুল ইসলাম কাজল জানায়, করোনায় আমার এক নিকটাত্মীয় মারা যাওয়ার খবর পেয়েই ছুটে আসেন ইসলামী আন্দোলনের স্বেচ্ছাসেবকেরা ঈদের আগের রাতে ওই আত্মীয়কে দাফন করতে গিয়ে ভোর হয়ে যায়। সৌজন্যবশত আমি কিছু টাকা দিতে চাইলে তারা হাসিমুখে তা ফিরিয়ে দেন।

ইসলামী আন্দোলনের বাংলাদেশ শাহরাস্তি উপজেলার সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সমন্বয়ক  হাফেজ নুর মোহাম্মদ বলেন, মৃত ব্যাক্তিরা কারও না- কারও আপনজন। তাই ভয় লাগে না। লাশের গোসল থেকে শুরু করে শেষকৃত্য সমাধা করে ঘরে ফিরি তখন মনে হয় নিজের এক ভাইকে যথাযোগ্য সম্মান টুকু দিয়ে সমাহিত করতে পেরেছি।

বিজ্ঞাপন

H/N

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা