
কচুয়ায় বিধিনিষেধ অমান্য করায় ৫ মামলা
Link Copied Successfully!


কচুয়ায় কঠোর বিধিনিষেধ অম্যান্য করে দোকান খোলা রেখে ব্যবসায় পরিচালনা দায়ে ভ্রাম্যমান আদালত ৫টি মামলায় ১৭ শ’ টাকা জরিমানা করেছে।
রবিবার (২৫ জুলাই) উপজেলার হোসেনপুর, উজানী, বিএনপি বাজার, তেতৈয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি।
এসময় তাঁর সাথে ছিলেন কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ও সেনা বাহিনীর সদস্যরা। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা কুলসুম মনি জানান, সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে তাদেরকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।


এছাড়া জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য জনসচেতনতা করা হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে।
H/N



























