
পোড়া তেলে তিন দিন আগে রান্না হচ্ছে হাজী বিরিয়ানি!


জনবহুল হাজীগঞ্জ বাজার। বেশ চাকচিক্য লাগিয়ে হাজীগঞ্জ বাজারে দুইটি হাজী বিরিয়ানির হোটেল রয়েছে। হঠাৎ সোমবার সকালে সংশ্লিষ্ট প্রশাসনের অভিযানে দেখা মিলল চাঞ্চল্যকর দৃশ্য।
রান্না করা কড়াইতে পোড়া তেল। সেই তেলে তিন দিন আগের রান্না করা গরু গোস্ত ও বিরিয়ানী। হাজী বিরিয়ানীর কারখানায় গিয়ে এমন দৃশ্য দেখে হতবাক হাজীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক কর্মকর্তারা।
পপুলার বিডিনিউজের ক্যামেরায় দেখা গেছে, অভিযানে পচা-বাসি ও নিম্নমানের খাবার পোড়া তেলে ভাজা বিরয়ানী। বিরিয়ানী রান্নার অন্যান্য উপকরণের মধ্যে পুরোনো তেলে ভাজা পেঁয়াজ এবং তিনদিন আগের রান্না করা গরুর গোস্ত দেখা গেছে। ওইসময় পোড়া তেল জনসম্মুখে ড্রেনে ফেলে দেয়া হয়।


এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক শামসুল আলম রমিজ পপুলার বিডিনিউজকে জানান, হাজী বিরিয়ানিতে খাবার মান প্রশ্ন বিদ্ধ। এ বিষয়ে চাঁদপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিয়মিত আইনে মামলা হবে।
অপরদিকে হাজী বিরিয়ানির হোটেলের মালিক পক্ষের একজন বলেন, সব হোটেলই তিনদিন আগের তেল ব্যবহার হয়।


























