
কচুয়া চতুর্থ দিনের লকডাউনে ইউএনও দিপায়ন দাস শুভ’র কঠোর অ্যাকশন
Link Copied Successfully!


কারোনা মহামারি বৃদ্ধি পাওয়ায় জনসাধারণকে রক্ষার লক্ষে সরকারের ঘোষিত সারাদেশে ১ সপ্তাহর লকডাউনের রবিবার (৪ জুলাই) চতুর্থ দিনে চাঁদপুরের কচুয়া পৌর বাজার, রহিমানগর ও জগৎপুরসহ বিভিন্ন হাট-বাজারে কচুয়া উপজেলা প্রশাসনের নির্বাহী অফিসার দীপায়ন দাশ শুভ”র নেতৃত্বে আইন শৃঙ্খলা বাহিনীর কড়া অভিযান পরিচালিত হয়েছে।
এসময় বিধি নিষেধের আওতায়ভুক্ত বেশ কয়েকটি দোকানপাট খোলা থাকায় জরিমানা করা হয়েছে।আইন অমান্য করার জন্য ২১জনকে ২৪হাজার টাকা অর্থ দন্ড গুনতে হয়েছে। লকডাউন বাস্তবায়নে সার্বিক সহযোগিতায় ছিলেন,কচুয়া থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্য,সাংবাদিকবৃন্দরা। এদিকে নিয়ম বিধির আওতায় বড় বড় হাট-বাজারের দোকানপাট বন্ধ এবং সড়কে দু”একটি সিএনজি চললেও প্রায় জনশূন্য।
H/N





























