কচুয়ায় গোয়ালঘর থেকে দুটি গরু চুরি!

Default User
শান্তুু ধর,কচুয়া
আপডেটঃ জুলাই ২, ২০২১ | ৭:২৯
Link Copied Successfully!

কচুয়ায় গোয়াল ঘর থেকে দুটি গরু চুরির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার পশ্চিম সহদেবপুর ইউনিয়নের দারাশাহী তুলপাই গ্রামের মিয়া গাজী প্রধানীয়া বাড়িতে এ চুরির ঘটনা ঘটে।

সরেজমিনে জানা যায়, বুধবার মাগরিবের নামাজের পূর্বে বৃষ্টি শুরু হলে গরু তাড়াহুড়ো করে গোয়াল ঘরে বেঁধে ঘরের মালিক মো. সোনা মিয়া ঘরে চলে আসে। পরে রাত ১০ টার সময় গোয়াল ঘরে গিয়ে গরু দেখাশোনা করে ঘুমিয়ে পড়ে। এদিকে তীব্র বৃষ্টির কারণে ঘর থেকে কেউ বের হতে পারেনি। এই সুযোগে চোর চক্র গোয়াল ঘরের ৬ টি গরুর মধ্যে বাছুরসহ চারটি গরু নিয়ে যায়। পরবর্তীতে বাড়ির উত্তর পাশে বছুর গুলোকে ছেড়ে দেয়। এদিকে রাত ৩টার দিকে গরুর বাছুরের চিৎকার শুনে পার্শ্ববর্তী ঘরের লোকজন জাগ্রত হয়ে বাছুরগুলোকে দেখতে পায়। পরে তাদের ডাক চিৎকারে বাড়ির সবাই সজাগ হয়ে গোয়াল ঘরে গিয়ে দেখে চারটি গরু নেই। গরু সন্ধান করার জন্য এলাকার চার পাশে অনেক খোজাখুজি করেও পাওয়া যায় নি। দুটি গরুর দাম প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।

গরুর মালিক মো. সোনা মিয়া বলেন, আমি রাত ১০টার দিকে গরু দেখাশোনা করে ঘরে চলে আসি। তীব্র বৃষ্টির কারণে ঘর থেকে বের হতে বের হতে পারিনি। পরে রাত আনুমানিক ৩টার দিকে আমার চাচাতো ভাইয়ের ছেলেরা ডাক চিৎকার দিলে আমি ঘর থেকে বের হয়ে গোয়ালঘরে গিয়ে দেখি দুটি গরু নেই।

বিজ্ঞাপন

মো. সোনা মিয়ার ছেলে ইউনিয়ন প্রাণী সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন বলেন, আমি তীব্র বৃষ্টির কারণে শশুর বাড়ি থেকে বাড়ি ফিরতে পারিনি। রাদ ৩টার দিকে আমাকে বাড়ি থেকে ফোন দিয়ে বলল গরু চোরে নিয়ে গেছে। আমি তখনই মোটর সাইকেল নিয়ে বের হয়ে অনেক খোজাখুজি করে গরুর সন্ধান পাইনি।

H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা