ইয়াবা ব্যবসায়ী হলেন ‘ছাত্রলীগের সহ-সম্পাদক’ !

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুলাই ২, ২০২১ | ১:৫০
Link Copied Successfully!
হাজীগঞ্জ থানা ও চাঁদপুর জেলা গোয়ন্দা পুলিশের হাতে একাধিকবার ইয়াবাসহ গ্রেফতার হয়।

ইয়াবা ব্যবসায়ী জেল থেকে আসার পর ছাত্রলীগের ‘সহ-সম্পাদক’ হিসেবে মনোনীত হয়েছেন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত একটি অবহিতকরণ পত্রে দেখা মিলল এমন সিদ্ধান্ত। বিষয়টি নিয়ে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের মধ্যে নানান জল্পনা-কল্পনা সৃষ্টি হচ্ছে।

পরিপত্রে বলা হয়েছে, `মেহেদী হাসান আল-আমিনকে বাংলাদেশ ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা শাখার কার্যকরী কমিটির ‘সহ-সম্পাদক’ পদে মনোনীত করা হলো। তার উপর অর্পিত সৎ ও নিষ্ঠার সাথে পালন করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বলে তাদের বিশ্বাস। আগামী দিনের রাজনৈতিক যে কোন কর্মকান্ডে পাশে থাকার অঙ্গিকার নেয়ার জন্য বিনীত আনুরোধ করা হয়।’

বিজ্ঞাপন

খোঁজ নিয়ে জানা গেছে, মেহেদী হাসান আল-আমিন কয়েকদিন আগে জেল থেকে জামিনে আসে। এরআগে সে হাজীগঞ্জ থানা ও চাঁদপুর জেলা গোয়ন্দা পুলিশের হাতে একাধিকবার ইয়াবাসহ গ্রেফতার হয়। গত ২৬ জুন ২০২১ তারিখে আল আমিন তার ব্যাক্তিগত ফেসবুক আইডিতে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সম্পাদক পদ যুক্ত হয়েছেন বলে পোস্ট দেন।

বাংলাদেশ ছাত্রলীগের উপজেলা শাখায় এমন চিহ্নিত মাদক ব্যবসায়ীকে জামিনে আসার পর ‘সহ-সম্পাদক’ করায় প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

উল্লেখ্য, হাজীগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ড বলাখাল এলাকার বাসিন্দা এই মেহেদী হাসান আল-আমিন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি এবায়েদুর রহমান খোকনের সাথে পপুলার বিডিনিউজের পক্ষ থেকে যোগাযোগের চেষ্টা করা হয়।

তবে এ বিষয়ে হাজীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু ইউসুফ মোহন গাজী  এক সংবাদ মাধ্যমকে বলেছেন, আল-আমিন মাদকের সাথে জড়িত, তা অবগত ছিলো না। সভাপতির কথায় স্বাক্ষর দিয়েছে। সভাপতির সাথে কথা বলে সাংগঠনিক ভাবে ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন এই নেতা।

জানতে চাইলে নবাগত উপজেলা ছাত্রলীগে সহ-সম্পাদক পদ পাওয়া মেহেদী হাসান আল-আমিনের দুইটি মুঠোফোন নম্বরে পপুলার বিডিনিউজ থেকে শুক্রবার দুপুরে কল দিলে তার মোবাইল বন্ধ পাওয়া যায়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে লুঙ্গির ভাঁজে মিলল ৫১১ পিস ইয়াবা, গ্রেপ্তার শীর্ষ মাদক ব্যবসায়ী জুলহাস শাহরাস্তিতে যানজট নিরসনে পৌর প্রশাসকের উদ্যোগে সভা অনুষ্ঠিত ডেঙ্গুজ্বরে মারা যাওয়া মতলবের সামিরের স্বরণে সহপাঠীদের দোয়া কর্মদক্ষতা ও মানবিক সেবায় আস্থা অর্জন করছেন এসিল্যান্ড আনিসুর রহমান জেলায় ৪র্থ উপজেলায় শীর্ষে কেএফটি কলেজিয়েট স্কুল মতলবে ৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, ৬৫ বছরের বৃদ্ধ পুলিশ হেফাজতে ইসকনের কার্যক্রম নিষিদ্ধ ও নীলাচল মন্দির বন্ধের দাবিতে চাঁদপুরে মানববন্ধন ঢাকা তেজগাঁও থেকে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নিখোঁজ, সন্ধান চায় পরিবার চাঁদপুরে বাসি খাবার সংরক্ষণ ও ক্ষতিকর রং ব্যবহার করায় দুই প্রতিষ্ঠানে জরিমানা মতলবে দেশীয় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্য গ্রেফতার যুবসমাজকে দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণের বিকল্প নেই: এনামুল হক বাদল জমকালো আয়োজনে কেএফটি কলেজিয়েট স্কুলে সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন উচ্ছেদের পরও দখলে শাহরাস্তির কালিবাড়ি মাঠের একাংশ, বেপরোয়া প্রভাবশালীরা কচুয়ায় লন্ডন প্রবাসীর বাড়ির গাছ ও পুকুরের মাছ লুটে নিলো স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি বড়কুল আইডিয়াল ক্লাব ও পাঠাগারের কার্যকরি কমিটি গঠন সভাপতি রফিক, সম্পাদক ফারুক, সাংগঠনিক মিজবাহ ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯২৯ মতলবে অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার ৪ হাজীগঞ্জে জাতীয় যুব দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মতলব পৌরসভায় সাবেক চেয়ারম্যানের স্মরণে শোকসভা উদ্দমদী মাদক বিরোধী প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ