হাজীগঞ্জে গ্রামাঞ্চলে চায়ের আড্ডায় ভীড় !

Default User
খালেকুজ্জামান শামীম 
আপডেটঃ জুলাই ১, ২০২১ | ৫:২৭
Link Copied Successfully!
  হাজীগঞ্জ  উপজেলায় গ্রামাঞ্চলে  মানছেনা স্বাস্থ্যবিধি। পাড়ার চায়ের দোকান ও ছোট ছোট বাজারে ভীড়। চায়ের আড্ডায় মত্ত মানুষ। মাস্কবিহীন বেপরোয়া চলাচল হুমকির মুখে মানুষ।
হাজীগঞ্জ  উপজেলার বিভিন্ন গ্রাম্য বাজারে দেখাগেছে এমন চিত্র। কঠোর লকডাউনের প্রথম দিনে এ উপজেলার সুহিলপুর, বেলচোঁ, পালিশারা, মালীগাও, রামপুর,  আহাম্মদপুর, রামচন্দ্র পুর বাজারের এধনের চিত্র ফুটে উঠেছে।
পালিশারা বাজার থেকে স্থানীয় বাসিন্দা তোফায়েল আহম্মদ জানান, এ বাজারের সবগুলো দোকান সকাল থেকে খোলা রয়েছে। ছোট ছোট চায়ের দোকার গুলোতে চলছে চায়ের আড্ডা। এ বাজারে সামাজিক দুরত্ব বা মাস্ক পরার মত কোন ক্রেতা বিক্রাতাকে দেখা যায়নি। মাস্ক বিহীন ব্যক্তিদেরই বেশি দেখা গেছে।
এদিকে মালীগাঁও বাজার থেকে কামাল হোসেন, আহাম্মদপুর  বাজার থেকে মনির হোসেন, সুহিলপুর  বাজার থেকে মো: মানিক জানান, এসব এলাকায় সকাল থেকে দোকান – হোটেল ও সব ধরনের দোকান খোলা ছিল। ঢাকা চট্রগ্রামসহ অন্যান্য এলাকা থেকে আশা মানুষ অবাধে চলাফেরা করছে।
এদিকে হাজীগঞ্জ বাজারে প্রথমদিনে কঠোর অবস্থানে ছিল প্রসাশন। প্রয়োজন ছাড়া কাউকে দেখা যায়নি।
সকালে হাজীগঞ্জ  বাজারে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার হাজীগঞ্জ বাজার এলাকা পরিদর্শন করেন। এ সময় স্বাস্থ্যবিধি অমান্য করায় তিন জনকে ৫ শ টাকা জরিমানা করেন।
হাজীগঞ্জ  উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে থেকে ডা: শোয়েব আহমেদ চিশতী জানান, বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় হাজীগঞ্জ উপজেলায় ৭ জন করোনায় আক্রান্ত হয়েছে। এ দিন ৮ জন নমুনা সংগ্রহ করেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা