
মতলব উত্তরে প্রধানমন্ত্রীর উপহার খাদ্যসামগ্রী বিতরণ
Link Copied Successfully!


গত বছর করোনা শুরু হওয়ার পর থেকে শেখ হাসিনার নির্দেশে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন কাজে দলীয় নেতাকর্মীরা সম্পৃক্ত ছিলেন। এ বছরও সেই ধারাবাহিকতায় মতলব উত্তরে করোনা মহামারিতে কর্মহীন মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার (৩০জুন ) বিকেলে উপজেলার মোহনপুর ইউনিয়নে ৩শত কর্মহীন মানুষের মাঝে সাড়ে ৯ কেজি চাউল, ৫ কেজি আলু, ১ কেজি তৈল, ১ কেজি ডাল ও ১ কেজি লবন’সহ এই খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান।
H/N




























