
কাতারে ক্যান্সারে মারা গেলেন হাজীগঞ্জের সোহাগ
Link Copied Successfully!


পরিবারের সুখের আশায় প্রবাসে যান সোহাগ হোসেন। সেই সুখ আর আসেনি। কাতারের একটি হাসপাতালে দীর্ঘদিন ক্যন্সার আক্রান্ত হয়ে চিকিৎসা নেয়। কিন্তু প্রাণে বাঁচতে পারেনি।
২৬ জুন শনিবার কাতারের একটি হাসপাতালে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন)
সোহাগ হোসেন হাজীগঞ্জ পৌরসভার ১০নং ওয়ার্ড পশ্চিম পাড়ার বাসিন্দা আব্দুল খালেক একমাত্র ছেলে।
প্রবাসে যাওয়ার আগে হাজীগঞ্জ বাজারের মেসার্স প্রভাতী নিউজ এজেন্সিতে চাকরি করেছিল সোহাগ।
মেসার্স প্রভাতী নিউজ এজেন্সির পরিচালক শাখাওয়াত হোসেন শামীম বিষয়টি নিশ্চিত করে বলেন, তার সাথে অনেক দিনের সম্পর্ক ছিল। সে দির্ঘদিন যাবত ক্যান্সার আক্রান্ত ছিল। তার মৃত্যু মেনে নিতে পারছি না। আল্লাহ তাকে বেহশত নসিব করুক। পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।




























