মতলবে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন যুবলীগের সাধারণ সম্পাদক নিখিল

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ জুন ২৫, ২০২১ | ৮:২১
Link Copied Successfully!

‘শেখ হাসিনার আহ্বান, বেশি করে গাছ লাগান’ এই শ্লোগানকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে চাঁদপুরের মতলব উত্তরে বৃৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে নিশ্চিন্তপুর স্কুল প্রাঙ্গনে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল।

প্রধান অতিথির বক্তব্যে মাইনুল হোসেন খান নিখিল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ আমরা বৃক্ষরোপন কার্যক্রমের উদ্বোধন করেছি। আপনারা সকলে গাছ লাগাবেন এবং গাছের যতœ করবেন। শুধু গাছ লাগালে হবে না, গাছ যাতে টিকে থাকে সে জন্য যত্ন করতে হবে। সেই গাছ একদিন ফল দেবে, কাঠ দেবে অথবা ওষুধ দেবে, আপনারা নানা ভাবে উপকৃত হবেন। বৈশ্বিক উষ্ণতা জলবায়ু পরিবর্তন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় যুবলীগের পক্ষ থেকে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপন ও বিতরণ আমরা করেছি।

বিজ্ঞাপন

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নিখিল বলেন, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও ভবিষ্যতে স্বচ্ছতা ধরে রাখতে সক্ষম হবেন এমন কাউকেই দায়িত্ব দেওয়া হবে। চাঁদাবাজি, দুর্নীতি কিংবা সন্ত্রাসের সঙ্গে জড়িতদের বাদ দিয়ে সৎ ও যোগ্যদের নিয়ে যুবলীগের কমিটি হবে। সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ কাউকে যুবলীগের কমিটিতে স্থান পাবেনা। দুর্নীতির সঙ্গে যুক্তদের যুবসমাজ চায় না। আমরা চাই, যাদের বিরোদ্ধে কোনো অভিযোগ নেই, এমন ব্যক্তিদের হাতে নেতৃত্ব আসুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সহ সম্পাদক ইঞ্জি. কামরুজ্জামান খান।

এসময় চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক সাালাউদ্দিন বাবর, আবু পাটোয়ারী, মাহফুজুর রহমান, ঝান্টু দাস, টুটুল, সদস্য সাখাওয়াত হোসেন গাজী, মতলব উত্তর যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির, সাধারণ সম্পাদক কাজী মো. শরীফ, ইউপি চেয়ারম্যান দেওয়ান মো. আবুল খায়ের, প্রচার সম্পাদক রেফায়েত উল্ল্যাহ দর্জি, সদস্য কাজী হাবিবুর রহমান, নুরুজ্জামান রিপন, পৌর যুবলীগের সহ-সভাপতি আবুল হোসেন ফরাজী, যুবলীগ নেতা মিরাজ খালিদ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার ৪৩টি স্কুল, কলেজ, ধর্মীয় প্রতিষ্ঠান’সহ দলীয় নেতা-কর্মীদের মাঝে ১২শ’ ফলজ, বনজ ও ঔষধী গাছের চারা তুুলে দেওয়া হয়।
H/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব