কোয়ার্টার ফাইনালে প্যারাগুয়ে

Default User
স্পোর্টস ডেস্ক
আপডেটঃ জুন ২৫, ২০২১ | ৮:৫৫
Link Copied Successfully!

কোপা আমেরিকায় আজ ব্রাসিলিয়ায় ‘এ’ গ্রুপ থেকে প্যারাগুয়ের মুখোমুখি হয় চিলি। দুই অর্ধে দুটি গোল করে চিলির বিপক্ষে ২-০ গোলের জয় তুলে নেয় প্যারাগুয়ে। এই জয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হলো তাদের।

আর্তুরো ভিদাল-এদুয়ার্দো ভার্হাসদের চিলির তুলনায় প্যারাগুয়ে দুর্বল প্রতিপক্ষ হলেও দুই অর্ধেই ভালো খেলেছে। ম্যাচের শুরু থেকেই গতি ও পাসের মিশেলে চিলি রক্ষণকে ব্যতিব্যস্ত রেখেছিলেন মিগুয়েল আলমিরন ও কার্লোস গঞ্জালেসরা। এই ধারাবাহিকতায় ৩৩ মিনিটে গোল আদায় করে নেয় প্যারাগুয়ে।

আলমিরনের কর্নার থেকে চিলি রক্ষণকে ফাঁকি দিয়ে হেডে গোলটি করেন প্যারাগুয়ে ফরোয়ার্ড ব্রায়ান সামুদিও। বিরতির পর ৫৮ মিনিটে পেনাল্টি থেকে প্যারাগুয়ের জয়ের ব্যবধান দ্বিগুণ করেন আলমিরন। ম্যাচের ৭১ মিনিটে খেলা থামিয়ে পেনাল্টির আবেদন করেও রেফারির সিদ্ধান্ত নিজেদের পক্ষে আনতে পারেনি চিলি।

বিজ্ঞাপন

প্যারাগুয়ে স্ট্রাইকার গঞ্জালেসের হাতে বল লাগার আবেদন করে খেলা থামান চিলি তারকা ভিদাল। ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তির সাহায্য নিয়ে চিলির আবেদন নাকচ করেন মাঠের রেফারি। প্যারাগুয়ের জয়ে মূল ভূমিকা রাখেন নিউক্যাসল ইউনাইটেডের অ্যাটাকিং মিডফিল্ডার আলমিরন।

মাঝমাঠে দারুণ খেলে কয়েকটি সুযোগ সৃষ্টি করেন ২৭ বছর বয়সী আলমিরন। নিজে একটি গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়েও গোল করান তিনি। ৩ ম্যাচে ২ জয়ে ৬ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের দুইয়ে উঠে এল প্যারাগুয়ে।

হাতে এক ম্যাচ রেখেই শেষ আট নিশ্চিত করল তারা। ৪ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে তিনে চিলি। এ গ্রুপের প্রথম চার দল আর্জেন্টিনা, প্যারাগুয়ে, চিলি ও উরুগুয়ে শেষ আটের টিকিট পেলেও বাদ পড়ল বলিভিয়া।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব